এক্সপ্লোর

IND vs AUS: কনুইয়ে চোট পেয়ে যন্ত্রণাকাতর মুখে মাঠ ছাড়লেন রাহুল, পারথে নামতে পারবেন?

KL Rahul Injury: পারথে আগামী ২২ তারিখ থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে রাহুলের চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াবেই। প্রস্তুতি ম্য়াচ খেলেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

পারথ: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) আগেই ভারতীয় শিবিরে চোট শঙ্কা। নেটে প্র্যাক্টিসের সময় কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন কে এল রাহুল (KL Rahul)। পারথে আগামী ২২ তারিখ থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে রাহুলের চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াবেই। প্রস্তুতি ম্য়াচ খেলেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আচমকাই কনুইয়ে আঘাত পান রাহুল। তখন তিনি ২৯ রান করে ব্যাটিং করছিলেন। কিন্তু কনুইয়ে আঘাত পাওয়ার পর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় কর্ণাটকীকে। সেই সময় বেশ যন্ত্রণাকাতর মনে হচ্ছিল রাহুলের মুখ দেখে। উল্লেখ্য, রোহিত শর্মা (Rohit Sharma) যদি প্রথম টেস্টে একান্তই না খেলেন, সেক্ষেত্রে রাহুলকেই ওপেনিংয়ে দেখা যাবে। 

বিসিসিআইয়ের সূত্র মারফৎ জানানো হয়েছে, ''রাহুলের কনুইয়ে হালকা চোট লেগেছে। আমরা দেখছি পরিস্থিতি অনুযায়ী কতটা আঘাত সেরে ওঠে ওর।'' নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি রাহুল। নিজের ব্য়াটেও ফর্মে নেই তিনি সেভাবে। ২০২৩ সালে ডিসেম্বরে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে শতরান হাঁকিয়েছিলেন রাহুল। এরপর থেকে নয়টি ইনিংস খেলতে নেমে মাত্র ২ টো অর্ধশতরান হাঁকিয়েছেন। তাই বর্ডার-গাওস্কর ট্রফিতে রান করার জন্য মরিয়া থাকবেন কে এল।

এদিকে, ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্ববধানে অনুশীলন সারলেন ভারতের তারকা ব্যাটাররা। অন্য়দিকে বোলিং কোচ মর্নি মর্কেলের কড়া নজরদারিতে বুমরা, সিরাজ, আকাশ দীপদের সঙ্গে হর্ষিত ও প্রসিদ্ধকে বল করতে দেখা গেল নাগাড়ে। সেখানেই হর্ষিতের বল খেলতে গিয়ে বেশ কয়েকবার একটু সমস্যায় মনে হল বিরাটকে। নিজেই এগিয়ে এসে বারবার কেকেআর তারকাকে উল্লেখ করে 'ওয়েল বোলিং' বলছিলেন। নেটে ব্যাটিংয়ের পর হর্ষিতের সামনে এসেও কথা বলতে দেখা গেল তাঁকে। 

পারথে সিরিজের প্রথম ম্য়াচ চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেড ওভালে। দিন রাতের সেই ম্য়াচটি শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। গাব্বায় তৃতীয় টেস্টটি হবে ১৪-১৮ ডিসেম্বর। মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্য়াচটি হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্য়াচটি হবে আগামী ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৯/১, ম্যাচের লাইভ আপডেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget