এক্সপ্লোর

India Australia Series: কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন এই তিন ভারতীয় ব্যাটারই, কাদের নাম নিলেন লিঁয়?

Nathan lyon: ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর অন্যতম দায়িত্ব থাকবে এই তারকা অফস্পিনারের ওপর। তিনি কিন্তু বেছে নিয়েছেন তিন ভারতীয় ব্য়াটারকে।

সিডনি: বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি। যার পারদ ইতিমধ্যেই চরছে। মাঠের বাইরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে মুখ খুললেন নাথান লিঁয়। ভারতের বিরুদ্ধে আগের ২ বারই সিরিজে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার তাই বাড়তি সতর্কতা নিয়েই নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না নাথান লিঁয়। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর অন্যতম দায়িত্ব থাকবে এই তারকা অফস্পিনারের ওপর। তিনি কিন্তু বেছে নিয়েছেন তিন ভারতীয় ব্য়াটারকে। যাঁরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে অজি বোলিং লাইন আপকে।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিঁয় জানিয়েছেন যে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কােহলি ও উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এই তিনজনের থেকে সতর্ক থাকতে হবে অজি বোলিং অ্য়াটাককে। লিঁয় বলছেন, ''রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এই তিন ব্যাটার ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান মুখ। কিন্তু এছাড়াও এরপর রয়েছেন গিল, জয়সওয়াল ও জাডেজা। তাই অবশ্যই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তাই আমাদের বোলিং লাইন আপকে সজাগ থাকতেই হবে। বিশেষ করে এই রোহিত, বিরাট, পন্থকে ফেরাতেই হবে।''

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রেকর্ড বেশ ঈর্ষণীয়। মোট ১৩ টেস্ট খেলে ৫৪.০৮ গড়ে মোট ১৩৫২ রান করেছেন। ২৫ ইনিংসে ব্য়াট করতে নেমে ৬টি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৯। অজিদের বিরুদ্ধে মোট ২৫ টেস্ট খেলতে নেমে ২০৪২ রান করেছেন বিরাট। ৪৪ ইনিংসে মোট ৪৭.৪৮ গড়ে ব্যাটিং করেছেন। ৪৪ ইনিংসের মধ্যে ৮টি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। 

রোহিত অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ ইনিংসে ৪০৮ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৩। অজিদের বিরুদ্ধে মোট ১২ টেস্টে ৭০৮ রান করেছেন। অন্য়দিকে, গত বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতের সিরিজে জয়ের পেছনে পন্থের অবদান রয়েছে বিশাল। শেষ টেস্টে ব্রিসবেনে উইনিং শটও এসেছিল ভারতের তরুণ উইকেট কিপারের ব্যাট থেকে। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ১২ ম্য়াচে ৬২৪ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৫৯। 

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৭ টেস্ট খেলে ১২১ উইকেট নিয়েছেন নাথান লিঁয়। উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget