এক্সপ্লোর

India vs England: রাত পোহালেই শুরু হাইভোল্টেজ ভারত-ইংল্যান্ড, কখন, কোথায় দেখবেন খেলা?

ENG vs IND 1st Test: লিডসের হেডিংলেতে আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি।

নয়াদিল্লি: তারকা ত্রয়ীর অবসর, নতুন টেস্ট অধিনায়কের জমানা শুরু, একাধিক কারণে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ের (ENG vs IND) দিকে নজর রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তরুণ ভারতীয় দল এবং দলের অধিনায়ক শুভমন গিল কেমন পারফর্ম করেন, তা দেখতে সকলেই আগ্রহী। আর বেশি অপেক্ষা নয়, রাত পোহালেই লিডসের হেডিংলেতে শুরু হয়ে যাবে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট (ENG vs IND 1st Test)।

কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা, জেনে নেওয়া যাক এই হাইভোল্টেজ সিরিজ়ের সম্প্রচার সংক্রান্ত না না খুঁটিনাটি। 

কবে, কাদের ম্যাচ?

ভারত ও ইংল্যান্ড ২০ জুন, শুক্রবারে প্রথম টেস্টে একে অপরের মুখোমুখি হবে।

কোথায় আয়োজিত হবে প্রথম টেস্ট?

লিডসের হেডিংলে ক্রিকেট মাঠে এই প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হবে।

কখন শুরু হবে প্রথম টেস্ট?

ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ টায় মাঠে প্রথম বল গড়াবে, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর তিনটেয়।

কোথায় দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টটি দেখা যাবে সোনি স্পোর্ট নেটওয়ার্কের একাধিক চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে এই প্রথম টেস্টটি।

টেস্ট ম্যাচ শুরু হতে অল্প সময় বাকি, তবে প্রায় দুই দিন আগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনজন ফাস্টবোলারকে বেছে নিয়েছে। এছাড়াও, বেন স্টোকসও রয়েছেন, যিনি ফাস্ট বোলিং করতে পারেন। শোয়েব বশির একমাত্র স্পিনার। দলে আরসিবির হয়ে সম্প্রতি আইপিএলে খেলা জেকব বেথেলের কোনও জায়গা হয়নি। তবে ফাস্ট বোলিংয়ে ক্রিস ওকসের প্রত্যাবর্তন ঘটেছে। তিনি ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ান্সের হয়েও মাঠে নেমেছিলেন।

 প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ:- 

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির। 

ভারতীয় দল অবশ্য এখনও নিজেদের একাদশ ঘোষণা করেনি। তবে এই টেস্টের আগে ভারতীয় দলের ১৯তম ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন হর্ষিত রানা।

ভারতের টেস্ট দল:-

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, হর্ষিত ও কুলদীপ যাদব।

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget