এক্সপ্লোর

IND vs ENG: চোট সারিয়ে একাদশে ফিরলেন বিরাট, কুড়ির ফর্ম্য়াটে দুরন্ত পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন বরুণ

Virat Kohli And Varun Chakravarthy: টি-টোয়েন্টি একাদশে অটোমেটিক চয়েস হয়ে ওঠা বরুণ চক্রবর্তী ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক করলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন।

কটক: দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতীয় একাদশে (Indian Cricket Team XI) ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। চোটের জন্য প্রথম ম্য়াচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু কোহলির চোট যে খুব একটা গুরুতর নয়, তা আগেভাগেই জানিয়েছিলেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচের পর গিল বলেছিলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। প্রথম ম্য়াচের আগে অনুশীলনের সময় তো ওঁ ঠিকই ছিলেন। ম্যাচের দিন সকালে উঠে ও ওঁর হাঁটুতে হালকা ফোলাভাব দেখে এই যা। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে ওঁকে খেলতে দেখা যাবে।' ঠিক সেই মতই তিনি ফিরলেন প্রথম একাদশে কটকে। তাঁর ফেরায় রিজার্ভ বেঞ্চে বসতে হল যশস্বী জয়সওয়ালকে। প্রথম ম্য়াচে রোহিতের সঙ্গে ওপেনে নেমেছিলেন যশস্বী। 

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি একাদশে অটোমেটিক চয়েস হয়ে ওঠা বরুণ চক্রবর্তী ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক করলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। প্রতি ম্য়াচেই নাকানিচোবানি খাইয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের। জাতীয় দলের জার্সতে ১২টি টি-টোয়েন্টি ম্য়াচে এখনও পর্যন্ত ৩১ উইকেট নিয়েছেন বরুণ। সবচেয়ে বেশি বয়সে ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক হওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে এই মুহূর্তে বরুণ। তিনি ৩৩ বছর ১৬৪ দিন বয়সে ওয়ান ডে-তে অভিষেক করলেন। তাঁর আগে শুধু রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি ফারুখ ইঞ্জিনিয়ার। ৩৬ বছর ১৩৮ দিন বয়সে অভিষেক করেছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ইংল্য়ান্ড শিবিরও তাঁদের দলে তিনটি পরিবর্তন করেছে। অভিজ্ঞ মার্ক উড ফিরেছেন একাদশে। এছাড়াও দলে ফিরেছেন গাস অ্য়াটকিনসন ও জেমি ওভারটন।

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা গিলের সুরেই কথা বললেন। তিনি জানান, 'কোহলি ফিট। এখানে অনুশীলন করতে প্রস্তুত এবং মাঠে নামতেও তৈরি।' তাঁকে শনিবার ভারতীয় দলের অনুশীলনেও দেখা যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন কার স্থানে কোহলি ভারতীয় একাদশে খেলবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget