এক্সপ্লোর

India vs England: সুযোগ পাচ্ছেন নীতীশ? দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশ কেমন হতে পারে? স্পষ্ট ইঙ্গিত দিলেন সহকারী কোচ

Indian Cricket Team: একাধিক বিশেষজ্ঞ ভারতীয় একাদশে কুলদীপ যাদবকে খেলানোর দাবি তুলেছেন, সেই নিয়েও মুখ খুললেন রায়ান টেন দুশখাতে।

বার্মিংহাম: পাঁচ ম্য়াচের সিরিজ়ের প্রথম টেস্টে পরাজয়। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সিরিজ়ে পিছিয়েই রয়েছে ভারতীয় দল। বার্মিংহামে কাল থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ম্যাচ। সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে ভারতীয় দলের একাদশ নিয়ে জোর জল্পনা। সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে কেমন দল বাছবে ভারতীয় ম্যানেজমেন্ট? কারা সুযোগ পাবেন, কারা পড়বেন বাদ?

ম্যাচের দিন দু'য়েক আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের একাদশ কেমন হতে পারে বা কী বদল হতে পারে, তার স্পষ্ট পূর্বাভাস দিয়ে গেলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। এজবাস্টনে যশপ্রীত বুমরা খেলবেন কি না, সেই নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই ভারতীয় দলের ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে কে সুযোগ পাবেন, সেই দিকেও সকলের নজর রয়েছে। প্রথম টেস্টে সেই সুযোগটা পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে তিনি তেমন নজর কাড়তে পারেননি। টেন দুশখাতে দ্বিতীয় টেস্টের আগে জানালেন যে নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) একাদশে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন।

তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'অস্ট্রেলিয়া ও (নীতীশ) দুরন্ত খেলেছিল। (একাদশে) সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের আসলে গত ম্যাচে মনে হয়েছিল দলের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের একজন বোলিং অলরাউন্ডারের দরকার, সেই কারণে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল। ওর বোলিংটা একটু এগিয়ে। তবে আমরা দেখছি এই ধাঁধার সমাধান করে একজন ব্যাটিং অলরাউন্ডারকে খেলানো যায় কি না। নিঃসন্দেহে নীতীশ আমাদের সেরা ব্যাটিং অলরাউন্ডার। এই টেস্ট ম্যাচে ওর খেলার সম্ভাবনা প্রবল।'

বিভিন্ন বিশেষজ্ঞদের তরফে ভারতীয় একাদশে আরেকজন ক্রিকেটারকে খেলানোর কথা বারংবার বলা হচ্ছে। তিনি কুলদীপ যাদব (Tea)। টেন দুশখাতে জানান যে ম্যানেজমেন্টও কুলদীপকে সুযোগ দেওয়ার মুখিয়ে রয়েছে। তবে কুলদীপের খেলাটা মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের ভারসাম্যের ওপরও যে অনেকটা নির্ভরশীল, সেটাও জানান ভারতের সহকারী কোচ। 

'আমরা ওকে দলে খেলাতে ভীষণভাবে আগ্রহী। গত ম্যাচে দুই অলরাউন্ডার খেলেছিল, সেখানে আরেকজন স্পিনার থাকলে ভালই হত। আমরা অবশ্য ভবিষ্যতটাও দেখছি। তিন ফাস্ট বোলার যে এই ম্যাচে লাগবেই, সেটা নিশ্চিত। বিষয়টা হল ওই ছয়, সাত, আট নম্বর নিয়ে। কারা কেমন কী খেলছে এবং তাতে কুলদীপকে একাদশে যোগ করা যায় কি না, নাকি ওকে সিরিজ়ে পরের দিকের জন্য বাঁচিয়ে রাখবে সেটা দেখতে হবে। যদি পরিবেশে কোনও বদল না হয়, তাহলে সিরিজ়ে কোনও না কোনও সময় তো বল ঘুরবেই।' বলেন তিনি। 

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget