এক্সপ্লোর

India vs England 2nd Test: মেঘাচ্ছন আকাশ, দিন গড়ালেই নামবে বৃষ্টি? এজবাস্টনে চতুর্থ দিনের খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা

ENG vs IND: এই প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ইনিংসে শতরানের গণ্ডি পার করে ফেলেছে।

বার্মিংহাম: ইতিমধ্যেই ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের খুব একটা আনন্দিত করবে না।

চতুর্থ দিনের শুরুটাই হয়েছে মেঘাচ্ছন আকাশ ও ফ্লাড লাইটের মধ্যে। আবহাওয়ার পূর্বাভাসও কিন্তু বলছে আজ সারাদিনই বিভিন্ন সময়ে বার্মিংহামে বৃষ্টি নামবে। Accuweather-র পূর্বাভাস অনুযায়ী খেলা শুরুর সময়ই বৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা হয়নি বটে। তবে বেলা একটার দিকে অর্থাৎ লাঞ্চের সময়ই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 এজবাস্টনে দ্বিতীয় টেস্ট যত গড়াচ্ছে, লড়াই আরও তীব্র হচ্ছে। ভারতের ৫৮৭ রানের জবাবে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের দুরন্ত পার্টনারশিপের পরেও ৪০৭ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। ১৮০ রানের বিরাট লিড পেয়েছে ভারত। ৬ উইকেট মহম্মদ সিরাজের। ৪ উইকেট নিয়েছেন আকাশ দীপ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬৪/১। সব মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে ভারত।

২২ বলে ২৮ রান করে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। যদিও দুই দলের সৌজন্যের আবহ ধাক্কা খেল সেই সময়েই। আম্পায়ার যশস্বীকে এলবিডব্লিউ দিয়ে দেন। যশস্বী নন স্ট্রাইকিং প্রান্তে গিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করে রিভিউ নিলেন। তবে ততক্ষণে নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গিয়েছিল। আইসিসি-র নিয়ম হচ্ছে, আম্পায়ারের সিদ্ধান্তের ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয়। যদিও আম্পায়ার যশস্বীর দাবি মেনে ডিআরএস দেন। যা দেখে মেজাজ হারান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তিনি আম্পায়ারের কাছে গিয়ে তর্ক শুরু করেন। জানতে চান, কেন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও যশস্বীকে ডিআরএস নিতে দেওয়া হল।

২৪৪ রানে এগিয়ে ছিল ভারত। হাতে ৯ উইকেট। লিডস টেস্টেও ভারত বেশিরভাগ সময়ে ম্যাচে দাপট দেখানোর পরেও কয়েকটি সেশনের খারাপ খেলায় ম্যাচ হেরে বসেছিল। এজবাস্টনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া ভারত । এই লক্ষ্যে চতুর্থ দিনে শুরুটা খানিক দেখেশুনেই করেছিল ভারতীয় দল। তবে এই প্রতিবেদন লেখার সময়ে এক উইকেট হারিয়েছে ভারতীয় দল। শতরানের গণ্ডিও পার করে ফেলেছে তারা। দুর্ভাগ্যবশত ফের একবার করুণ নায়ার শুরুটা ভাল করেও বড় রান করতে পারেননি। তবে কেএল রাহুলকে ভাল ছন্দে দেখাচ্ছে। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য মাঠে নেমেছেন অধিনায়ক তথা প্রথম ইনিংসের ডবল সেঞ্চুরিয়ন শুভমন।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget