এক্সপ্লোর

India vs England: দল সিরিজ়ে পিছিয়ে থাকলেও বুমরা নিজেই দ্বিতীয় টেস্টে খেলতে চাইবেন না, দাবি ভারতীয় প্রাক্তনীর

Jasprit Bumrah: যশপ্রীত বুমরা যে তিনটি টেস্ট ম্যাচই খেলবেন, সেটা সিরিজ় শুরুর আগেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের (England vs India Test) মধ্যে তিনটি ম্য়াচেই খেলবেন যশপ্রীত বুমরা, এ কথা মোটামুটি নিশ্চিত। ভারতীয় কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি যশপ্রীত বুমার (Jasprit Bumrah) নিজেও এই বিষয়টি সিরিজ় শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে বুমরা থাকা সত্ত্বেও প্রথম টেস্ট হেরে বসেছে ভারতীয় দল। এমন পরিস্থিতি সকলের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, বুমরা কি এজবাস্টনে পরবর্তী টেস্ট ম্যাচে খেলতে নামবেন? দীনেশ কার্তিকের (Dinesh Karthik) মতে উত্তরটা নেতিবাচকই।

ভারতীয় প্রাক্তনী কার্তিকের মতে হেডিংলেতে অনেক ওভার বলের পর বুমরা এজবাস্টনে আবার মাঠে নামতে সম্ভবত চাইবেন না। তবে ভারত প্রথম টেস্টে পরাজিত হওয়ায় গোটা বিষয়টা বেশ জটিল হয়ে গিয়েছে। কার্তিকের মতে এজবাস্টনের পাটা পিচে বুমরা খেলতে আগ্রহী হবেন না, বরং ১০ জুলাই থেকে লর্ডসে খেলার জন্য তিনি বেশি করে মুখিয়ে থাকবেন। সেক্ষেত্রে দুই সপ্তাহের পর্যাপ্ত বিশ্রামও পাবেন বুমরা।

'আমাদের সবার আগে দেখতে হবে বুমরা খেলছে কি না। ও এজবাস্টনে খেলতে কতটা আগ্রহী হবে, সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ও হয়তো অপেক্ষা করবে। ওই পিচটা তো পাটা। আমার মনে হয় (লর্ডসে খেললে) ওর শরীর অধিক বিশ্রাম পাবে। এই ম্যাচে তো ও প্রচুর ওভার বোলিং করেছে। ও যত বিশ্রাম পাবে, ততই ভাল। আমার মনে হয় ও লর্ডসে খেলতে পছন্দ করবে। তবে গোটাটা ও কী চাইছে সেই অনুযায়ী তো হবে না, দল কী চাইছে সেইটাও দেখতে হবে।' মত কার্তিকের।

প্রথম টেস্টই দেখিয়ে দিয়েছে ভারতীয় দল ঠিক কতটা পরিমাণে নিজেদের ভাল বোলিংয়ের জন্য যশপ্রীত বুমরার ওপর নির্ভরশীল। তাই বুমরার এই বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকেও প্রশ্ন করা হয়। গিল জানান এটা ম্যাচ এবং বুমরার সেই সময় পরিস্থিতির ওপর নির্ভরশীল। 'এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভরশীল। এই ম্য়াচের পর বেশ খানিকটা বিরতি রয়েছে। তাই ওই ম্যাচের কাছাকাছি সময়ে গিয়ে আমরা শেষ সিদ্ধান্ত নেব।' বলেন ভারতীয় অধিনায়ক। এরপর ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড দল। সেই ম্যাচে শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সিরিজ়ে সমতায় ফিরতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget