এক্সপ্লোর

India vs England: 'ঘরের মাঠে আমাদের রেকর্ড দারুণ', সিরিজ় শুরুর আগেই টিম ইন্ডিয়াকে জো রুটের সতর্কবার্তা

Joe Root: ভারতীয় দলের বিরুদ্ধে রুটের রেকর্ড অনবদ্য। তিনি ৫০-র অধিক গড়ে রান তো করেইছেন, টেস্টে হাঁকিয়েছেন দশটি শতরানও।

লিডস: ২৪ ঘণ্টাও বাকি নেই, রাত পোহালেই শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ডের (India vs England) পাঁচ টেস্টের দ্বৈরথ। দুই শক্তিধর দেশের লাল বলের লড়াই দেখার জন্য গোটা ক্রিকেটবিশ্ব মুখিয়ে রয়েছে। এই সিরিজ় শুরুর আগেই কিন্তু ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root) ভারতীয় দলকে সতর্কবার্তাই দিয়ে রাখলেন বটে।

সিরিজ় প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাথমিকভাবে জো রুটের গলায় দারুণ উচ্ছ্বাস ধরা পড়ে। Sky Sports-কে এক সাক্ষাৎকারে রুট জানান, 'এই সিরিজ়গুলির জন্যই সকলে মুখিয়ে থাকে, এগুলির জন্যই তো আমরা ক্রিকেটটা খেলি। আমাদের সামনে মহাকাব্যিক কিছু করার হাতছানি রয়েছে। সামনে অ্যাসেজও আসছে, সেই নিয়েও চর্চা তো হবেই। এই সিরিজ়ের সঙ্গে ওই সিরিজ়ের তুলনা টেনে অনেকে অনেক কিছু নির্ধারিত করার চেষ্টা করবেন। তবে সবার আগে এক দারুণ দলের বিরুদ্ধে এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।'

নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে এরপরেই খানিক সতর্কবার্তা দেন রুট। 'সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের প্রতিটি ফর্ম্যাটে অগ্রগতির দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে ওদের দলে কিন্তু কোনও দুর্বলতা নেই। ওদের ফাস্ট বোলিং আক্রমণটা দারুণ, প্রতিভাবান ব্যাটার রয়েছে দলে এবং স্পিন বিভাগও বেশ শক্তিশালী। ওরা নিঃসন্দেহে বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও দলের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে ঘরের মাঠে আমাদের রেকর্ডও দারুণ, ফলে এক টানটান সিরিজ় হওয়ার আশা করা যেতেই পারে। আমরা আত্মবিশ্বাস নিয়েই এই সিরিজ় খেলতে নামব, তবে প্রতিপক্ষের প্রতি আমরা শ্রদ্ধাশীল।' বলেন মহাতারকা।

এই সিরিজ়ে কিন্তু ভারতীয় দল আর জয়ের মাঝে সম্ভবত সবথেকে বড় কাঁটার নাম রুট। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রুটের রেকর্ড অনবদ্য। ভারতের বিরুদ্ধে ৩০টি টেস্টে ৫৮.০৮ গড়ে ২৮৪৬ রান করেছেন রুট। ইংল্যান্ড তারকার ব্যাট থেকে ১০টি শতরানের পাশাপাশি ১১টি অর্ধশতরানও এসেছে। ঘরের মাটিতে এই রেকর্ড তো আরও ভয়ঙ্কর। ইংল্যান্ডের মাটিতে রুট ৭৪.৯৫ গড়ে ভারতের বিরুদ্ধে ২৫ ইনিংসে মোট ১৫৭৪ রান করেছেন। ফলে টিম ইন্ডিয়ার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা কিন্তু বলার খুব একটা জো রাখে না।

রুট ইতিমধ্যেই টেস্টের পঞ্চম সর্বাধিক রানসংগ্রাহক (১৩০০৬ রান)। এই সিরিজ় তাঁকে শীর্ষে থাকা সচিন তেন্ডুলকরের ১৫৯২১ রানের দিকে আরও খানিকটা এগোনোর সুযোগও করে দেবে বটে।

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget