এক্সপ্লোর

India vs England: কোনও রাখঢাক নয়, হেডিংলেতে হতাশাজনক হারের কারণ স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল

ENG vs IND: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭১ রান ডিফেন্ড করতে নেমে পাঁচ উইকেটে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল।

লিডস: দুই ইনিংস মিলিয়ে পাঁচ সেঞ্চুরি, তাও পরাজয়। শুভমন গিলের (Shubman Gill) টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম টেস্টটা (ENG vs IND) পরিকল্পনামাফিক কাটল না। ম্যাচের সিংহভাগ সময় রাশ ভারতের হাতে থাকলেও, শেষমেশ পরাজিতই হতে হল ভারতীয় দলকে। এই প্রথম পাঁচ শতরানের পরেও ভারতীয় দল হারল। মাত্র দ্বিতীয়বার ৩৫০ রানের পুঁজি নিয়েও চতুর্থ ইনিংসে হারতে হল ভারতকে। ঘটনাক্রমে, দুই পরাজয়ই আসল ইংল্যান্ডের মাটিতে পরপর দুই টেস্টে। ম্য়াচের হারার কারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভমন দলের লোয়ার অর্ডার ধসের দিকেই ইঙ্গিত করেন।

ভারতীয় দল তেমন আলাদা কিছু করতে পারত বলে তাঁর মনে না হলেও, শুভমন বলেন, 'আমরা সুযোগ পেয়েছিলাম। তবে অনেক ক্যাচ ফেলি আমরা এবং আমাদের লোয়ার অর্ডার তেমন অবদানও রাখতে ব্যর্থ হয়। গতকাল আমরা ওই ৪৩০-র আশেপাশে ডিক্লেয়ার করার কথা ভাবছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা মাত্র ২০-২৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট খোয়াই, যেটা একেবারেই ভাল লক্ষণ নয়। হ্যাঁ, আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি। মাঠের মাঝে সবকিছুই এত দ্রুত হয়। কিন্তু এটা ঠিক যে আগামী ম্যাচগুলিতে আমাদের এই জায়গাটা শুধরাতে হবে। এমন উইকেটে সহজে সুযোগ মেলে না। আমরা ক্যাচ ফেলেছি বটে, তবে আমাদের দলটা তরুণ এবং আমাদের এখনও কিছু শিখতে হবে। আশা করছি পরবর্তী ম্যাচগুলিতে আমরা উন্নতি করতে পারব।'   

সিরিজ় শুরুর আগেই গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন যে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাঁচটি নয় তিনটি টেস্ট খেলবেন। বুমরা নিজেও এমনটাই দাবি করেছিলেন। তবে এমন পরিস্থিতিতে যেখানে তিনি বাদে বাকিদের পারফরম্যান্স অত্যন্ত সাধারণ মানের ছিল এবং ভারতীয় দল প্রথম টেস্ট হেরে গিয়েছে, সেখানেও কি এই বিষয়টা একেবারে নিশ্চিত থাকবে? গিল জানান এটা ম্যাচ এবং বুমরার সেই সময় পরিস্থিতির ওপর নির্ভরশীল। 'এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভরশীল। এই ম্য়াচের পর বেশ খানিকটা বিরতি রয়েছে। তাই ওই ম্যাচের কাছাকাছি সময়ে গিয়ে আমরা শেষ সিদ্ধান্ত নেব।' বলেন ভারতীয় অধিনায়ক। 

এরপর ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড দল। সেই ম্যাচে শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সিরিজ়ে সমতায় ফিরতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget