এক্সপ্লোর

IND vs ENG: কোহলির আচমকা অবসরের সিদ্ধান্ত জেনেই তাঁকে মেসেজে কী লিখেছিলেন স্টোকস?

Ben Stokes On Virat Kohli: ৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে।

লন্ডন: আইপিএলের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ফর্ম্য়াট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিং কোহলি। যা অবাক করে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। ১২ মে সোশ্য়াল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কোহলি। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও। কোহলির অবসরের সিদ্ধান্তের কথা জেনে নিজেই টেক্সট মেসেজ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। 

আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে উড়ে যাবে। সেখানেই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগেই প্রথমে রোহিত ও পরে বিরাট এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। যা ইংল্যান্ড সফরে খানিকটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেটে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ''আমি বিরাটকে ওর অবসরের সিদ্ধান্তের কথা জানার পরই মেসেজ করেছিলাম। ওকে জানিয়েছিলাম যে আমি ওর বিরুদ্ধে আগামী সফরে খেলতে পারব না, এটা লজ্জার। আমি সবসময় বিরাটের বিরুদ্ধে খেলা পছন্দ করি। এই লড়াইটা উপভোগ করি, কারণ দুজনেই একই মানসিক কাঠিন্য নিয়ে খেলতে নামি আমরা মাঠে।''

স্টোকস আরও বলেন, ''ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল বিরাটের আগ্রাসনের অভাব বোধ করবে অবশ্যই। যেভাবে মাঠে খেলার প্রতিটা মুহূর্তে নিজেকে সক্রিয় রাখে, তাে প্রতিপক্ষ শিবিরের চাপ বাড়ে নিঃসন্দেহে। ১৮ নম্বর জার্সিটা যেন ওঁর জন্যই তৈরি হয়েছিল। আমরা হয়ত ওই ১৮ নম্বর জার্সিটা আর কোনও ভারতীয়র জার্সির পেছনে দেখতে পাব না। তবে আমি বিরাটের কভার ড্রাইভ সবসময় মনে রাখব। টেস্টে ওর কভার ড্রাইভ দেখা চোখের শান্তি।'' উল্লেখ্য, ৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে গোলাপি বলের টেস্টে অ্য়াডিলেডে হারের পরই এই নিয়ে আলোচনা হয় বোর্ডের অন্দরমহলে। কিন্তু অস্ট্রেলিআ সফরে নিজেও পারথ টেস্টে শতরান বাদ দিয়ে কিছুই করতে পারেননি বিরাট। যার জন্য পরে নাকি বোর্ড কর্তাদেরও মোহভঙ্গ হয় এই বিষয়ে। তার মধ্য়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে বিরাটর বারবার আউট হওয়ায় বিরক্ত ছিলেন নির্বাচকরা।

এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। তবে শুভমন গিলই হয়ত টেস্টে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন। এছাড়াও দৌড়ে ঋষভ পন্থ ও কে এল রাহুলও রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget