এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ড সফরে শ্রেয়স নেই কেন? এক লাইনের উত্তরে কী বললেন গম্ভীর?

Gambhir On Shreyas: ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফর্ম্য়াটে সাফল্য পাননি তিনি। এরমধ্য়ে ইংল্যান্ড সফরের আগে আচমকাই বিরাট ও রোহিতের সরে গিয়েছিলেন।

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা। আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন দুর্দান্তভাবে। পঞ্জাব কিংসকে প্লে অফের কোয়ালিফায়ারে তুলেছেন। নিজেও ব্যাট হাতে রান করে যাচ্ছেন। তবুও ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ফর্ম্যাটে সুযোগ মেলেনি শ্রেয়স আইয়ারের। মুম্বই তারকাকে সুযোগ না দেওয়া নিয়ে অনেকেই গম্ভীরের সমালোচনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফর্ম্য়াটে সাফল্য পাননি তিনি। এরমধ্য়ে ইংল্যান্ড সফরের আগে আচমকাই বিরাট ও রোহিতের সরে যাওয়া ও ১৮ সদস্যের স্কোয়াডে শ্রেয়সের না থাকা নিয়ে গম্ভীরকেই কাঠগড়ায় তোলা হয়েছে। তবে এবার সেই ইস্যুতে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। 

শ্রেয়সের দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর সটান বলে দেন, ''আমি এই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য নই। আমি এটার উত্তর দিতে পারব না।'' এই উত্তরের মধ্যে দিয়ে আদৌ কি নিজের দায় ঝেড়ে ফেললেন কি না গম্ভীর, তা বোঝা গেল না। কিন্তু গত মরশুমে যে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলে, সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। আর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। 

এদিকে, আজ আরসিবির বিরুদ্ধে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তার আগের দিন পঞ্জাব কিংসের সঙ্গে দেখা করলেন রাঘব চড্ডা। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ পঞ্জাব কিংস দলের সঙ্গে ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন । সঙ্গে পঞ্জাব কিংস দলের জন্য একটি বিশেষ বার্তাও লিখেছেন । রাঘব চড্ডা পুরো দলের সঙ্গে দেখা করতে স্টেডিয়ামে গিয়েছিলেন। রাঘব চড্ডা ভিডিও শেয়ার করে নিজের পোস্টে লিখেছেন যে, পঞ্জাব কিংসের টগবগে দলের সঙ্গে দেখা করেছেন এবং চলতি আইপিএল মরশুমের চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন । পুরো পঞ্জাবের গর্ব এই দল। সঙ্গে রাঘব চড্ডা আগামী ম্যাচগুলির জন্যও দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

রাঘব চড্ডা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘দলের মালকিন প্রীতি জিন্টা, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যে উৎসাহের সঙ্গে তাঁরা দলকে নেতৃত্ব দিচ্ছেন’ । উল্লেখ্য, পঞ্জাব কিংস তাদের শেষ লিগ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিল, যেখানে শ্রেয়স আইয়ার ছক্কা মেরে দলকে আইপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে পৌঁছে দিয়েছিলেন । এখন ২৯ জুন পঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে । সেই ম্যাচে যে দল জিতবে, পৌঁছে যাবে ফাইনালে । হারলে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে । সেক্ষেত্রে এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু খেলতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
Manjrekar On Jaiswal: 'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
Bengal Cricket: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
Virat-Johnson Fight: জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?
জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget