এক্সপ্লোর

KL Rahul: গম্ভীরের পরীক্ষার গিনিপিগ রাহুল-পন্থ? দুই তারকার ওয়ান ডে কেরিয়ার শেষ হতে বসেছে?

India vs England: কে এল রাহুল সাধারণত ভারতীয় দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। উইকেটকিপার ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে বেশিরভাগ সময়ই ছন্দে ছিলেন, ১১ ম্যাচে ৭৫.৩৩ -এর অবিশ্বাস্য গড়ে ৪৫২ রান করেছিলেন।

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে ভারতের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল (KL Rahul) ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। রাহুল এখন ভারতের ব্যাটিং লাইন আপে ৬ নম্বরে নামছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর রান যথাক্রমে ২ এবং ১০।

ইংরেজ স্পিনার আদিল রশিদের বিরুদ্ধে নাকানিচোবানি খেতে দেখা যাচ্ছে রাহুলকে। যা দেখে ভারতের একজন প্রাক্তন নির্বাচক বিস্মিত। রাহুলের সাম্প্রতিক ফর্মের জন্য প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়ী করেছেন ওই প্রাক্তন নির্বাচক।

কে এল রাহুল সাধারণত ভারতীয় দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। উইকেটকিপার ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে বেশিরভাগ সময়ই ছন্দে ছিলেন, ১১ ম্যাচে ৭৫.৩৩ -এর অবিশ্বাস্য গড়ে ৪৫২ রান করেছিলেন। তবে গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর থেকে, রাহুলের ব্যাটিং অর্ডার বদলে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের বিপক্ষে অক্ষর পটেলদের তাঁর আগে ব্যাট করতে পাঠানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রাক্তন জাতীয় নির্বাচক সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "কে এল ভারতের হয়ে 5 নম্বরে অসামান্য। ও প্রায় ১৩০০ রান (১২৫৯) করেছে এবং ৬০ এর কাছাকাছি গড়ে প্রায় ১০০ (৯৫.৪৫) এর স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছেন। তাহলে আপনি কেন বিষয়টি জটিল করে তুলতে চান?"

যদিও রাহুলকে নীচে নামালেও ভারত সামগ্রিকভাবে উপকৃত হয়েছে বলেই মনে করা হচ্ছে। আগের ম্যাচেই কারণ অক্ষর পটেল দুর্দান্ত ইনিংস খেলেছেন, যা ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পথ দেখিয়েছে।

ঋষভ পন্থের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ওয়ান ডে দলে আছেন। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

আরেক প্রাক্তন ভারতীয় খেলোয়াড়, যিনি গম্ভীরের সঙ্গে কাজও করেছেন, নাম প্রকাশ করা যাবে না এই শর্তে পিটিআইকে বলেছেন যে, এটি রাহুল এবং পন্থ উভয়ের জন্যই একটি দুর্ভাগ্যজনক দৃশ্য। তিনি যুক্তি দিয়েছেন যে, গম্ভীর মাল্টি টাস্কিং খেলোয়াড়দের বিশ্বাস করে (যে প্লেয়ার ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে সবরকম দায়িত্ব নিতে প্রস্তুত) এবং কিছু দ্রুত রান তুলতে উপমহাদেশীয় পরিস্থিতিতে সর্বদা অক্ষরকে ভরসা করবে।

ওই বিশেষজ্ঞের কথায়, যদি অক্ষর খেলতে থাকে তবে পন্থ খেলতে পারবে না। এবং অক্ষর এই পরিস্থিতিতে খেলবে। তাই, শুধু পন্থের পক্ষে এটি কেবল দুর্ভাগ্যজনক নয় যে, দলে জায়গা খুঁজে পাচ্ছে না। রাহুলের জন্য এটি আরও কঠিন হতে চলেছে। কারণ ও ৪ নম্বরে ব্যাট করার ক্রিকেটার।"

আরও পড়ুন: ভারতের ম্যাচে ফ্লাডলাইট বিপত্তি, কারণ দর্শাতে বলল ওড়িশা সরকার, বিদ্রুপ পাকিস্তান থেকে!

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget