এক্সপ্লোর

IND vs SA: ঝুলিতে ৪ উইকেট, তবুও গুয়াহাটির পিচকে 'চ্যালেঞ্জিং' আখ্যা কুলদীপের

IND vs SA Test: একেবারে উলোটপুরাণ কুলদীপ যাদবের মুখে। বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ থেকে সেভাবে সুবিধে না পেলেও এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন কুলদীপ যাদব।

গুয়াহাটি: কলকাতায় পিচ নিয়ে প্রবল বিতর্কের মধ্য়ে পড়তে হয়েছিল। বিশেষ করে কোচ গৌতম গম্ভীরকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্য়াচ হারার পর। নিজেদের পছন্দমতো পিচ পেয়েও হারতে হয়েছিল। এবার গুয়াহাটির পিচ নিয়ে অবশ্য একেবারে উলোটপুরাণ কুলদীপ যাদবের মুখে। বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ থেকে সেভাবে সুবিধে না পেলেও এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন কুলদীপ যাদব।

গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কুলদীপ বলেন, "টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পিচ। আর এই পিচে শাসন করাটাই সব বোলারের লক্ষ্য থাকে। ব্যাটিংয়ের জন্য উইকেট সহয়ক হলে দ্রুত অন্য কোনও উপায় বেছে নিতে হয় উইকেট তোলার জন্য। শনিবার আমরা দুর্দান্ত বোলিং করেছি। কিন্তু একটা সেশনে ওদের বড় জুটি আমাদের পিছিয়ে দিয়েছে। সামগ্রিক ভাবে সবাই চেষ্টা করেছে। বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, এমনকি পেসারদের জন্যও না। এটাই টেস্ট ক্রিকেট। এটা উপভোগ করতে হবে, এটা থেকে শিখতে হবে এবং পরিণত হতে হবে। উইকেট নিয়ে অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। কেবল খেলে যেতে হবে এবং মানিয়ে নিতে হবে।"

ভারতের মাটিতে আগামী টেস্ট ম্যাচ গুলোতে বোলাররাও সাহায্য পাবে বলে আশা রেখে কুলদীপ বলেন, "বোলারদের কথা ভেবেও উইকেট করা হবে, এই বিষয় আমি নিশ্চিত। আগামীদিনে হয়ত তেমন উইকেটেই খেলার সুযোগ পাব আমরা।"

দক্ষিণ আফ্রিকা বোর্ডে সাড়ে চারশোর বেশি রান তুলে ফেলেছে। তবে শেষবার কবে চারশো বা তার বেশি রান প্রথম ইনিংসে হজম করার পর সেই ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল? ২০১৬ সালে এমনটা হয়েছিল। সেবার চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চারশো বা তার বেশি রান বোর্ড তুলেছিল ইংল্যান্ড শিবির। সেই ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

সেই ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্য়ান্ড বোর্ডে তুলেছিল ৪৭৭। জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৭৫৯ রান বোর্ডে তুলতেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় শিবির। করুণ নায়ার অপরাজিত ৩০৩ রান করেন। ইংল্য়ান্ড ২০৭ রানে অল আউট হয়ে যায়। ভারত ম্য়াচ জেতে ইনিংস ও ৭৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসে তিন উইকেট ও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget