এক্সপ্লোর

India vs Sri Lanka: কোন পজিশনে ব্যাটিং পছন্দ তাঁর? ম্য়াচ জিতিয়ে কী বললেন রাহুল?

K L Rahul: কিন্তু সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে গতকাল ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অপরাজিত ৬৪ রানে জয়সূচক ইনিংস খেলেন এই কর্ণাটকী। 

কলকাতা: ওপেনে নেমে ব্যর্থ হচ্ছিলেন বারবার। কিন্তু গতকাল পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে নিজে রানই পেলেন না শুধু, দলকেও সিরিজ জিতিয়ে দিলেন। কে এল রাহুলের (K L Rahul) দলে থাকা নিয়েই একটা সময় প্রশ্ন উঠছিল বারবার। কিন্তু সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে গতকাল ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অপরাজিত ৬৪ রানে জয়সূচক ইনিংস খেলেন এই কর্ণাটকী। 

২১৬ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৮৬। সেই চাপের পরিস্থিতি থেকে ব্যাট করতে নেমে অপরাজিত ৬৪ হাঁকান রাহুল। নিজের ইনিংসে ৬০টি ডট বল, ৬টি বাউন্ডারি, ৩৪টি সিঙ্গলস নেন ও ২টো দু রান নেন। 

নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে ম্যাচের পরে রাহুল বলেন, ''পাঁচ নম্বরে ব্যাটিং করার একটা ভাল দিক হল যে তাড়াহুড়ো করতে হয় না। পরিস্থিতি বুঝে খেলা যায়। ড্রেসিংরুম থেকে ম্য়াচ পর্যবেক্ষণ করা যায়। তবে দল আমার থেকে যেমন চাইবে, আমি সেখানেই খেলতে রাজি।''

রাহুল আরও বলেন, ''পাঁচ নম্বরে ব্যাট করতে নামলে আমি আমার খেলাটা ভাল বুঝতে পারি। আমি এমন বল খেলতে পছন্দ করি যা সরাসরি ব্যাটে আসবে। তাছাড়া এই পজিশনে ব্যাট করতে নামলে স্পিনারকে সরাসরি খেলা যায়।''

বলা হয় মহম্মদ আজহারউদ্দিন ও ভি ভি এস লক্ষ্মণের পর কাউকে যদি ইডেন গার্ডেন্স হাত উপুড় করে দিয়ে থাকে, তাহলে তিনি রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেট হোক কী আন্তর্জাতিক, আইপিএল হোক বা জাতীয় দল, রোহিত আর ইডেন মানেই যেন জমজমাট রসায়ন।

সেই রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।

আরও পড়ুন: এগিয়ে এলেন অরূপ বিশ্বাস, আগামীকাল আইএফএ সচিবের সঙ্গে দেখা, পৌলমীর সুদিন কি ফিরবে?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget