এক্সপ্লোর

India vs Zimbabwe: বিশ্বজয়ের পরই টি-২০ ক্রিকেটে ফের মাঠে নামছে ভারত, কবে-কোথায় দেখবেন ম্যাচ?

IND vs ZIM T20Is 2024: টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন শুভমন গিল। কোনও ম্যাচেই তিনি খেলার সুযোগ অবশ্য পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তিনিই ভারতীয় দলের অধিনায়ক।

হারারে: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার এক সপ্তাহের মধ্যে ফের টি-২০ দ্বৈরথে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। লড়াই এবার আফ্রিকার মাটিতে। ভারতের প্রতিপক্ষ?

জ়িম্বাবোয়ে। তাদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে প্রথমবার টি-২০ ম্যাচে নামবে ভারত (India vs Zimbabwe)। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ৬ জুলাই থেকে শুরু হবে সিরিজ। তবে টি-২০ বিশ্বকাপের দল নয়, বরং এক ঝাঁক নতুন মুখ দেখা যাবে ভারতীয় শিবিরে।

টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন শুভমন গিল। কোনও ম্যাচেই তিনি খেলার সুযোগ অবশ্য পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপ জিতেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছে।  টি-২০ ফর্ম্যাটে নতুন করে ভারতীয় দল তৈরি করে নেওয়াই লক্ষ্য জাতীয় নির্বাচকদের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেলের মতো একাধিক প্রতিশ্রুতিমান তরুণকে।

২০১৬ সালের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলবে জ়িম্বাবোয়ে। সোমবার যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। সিকন্দর রাজ়াকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। যিনি পাঞ্জাব কিংসের হয়ে গত আইপিএলে খেলেছিলেন। ২০২৪ সালের মে মাসে বাংবাদেশের বিরুদ্ধে শেষ কোনও টি-২০ সিরিজ খেলেছিল জ়িম্বাবোয়ে। সেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল জ়িম্বাবোয়ে। ভারতের তরুণ দলের বিরুদ্ধে কেমন খেলেন সিকন্দর রাজ়ারা, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ভারত-জ়িম্বাবোয়ে টি-২০ সিরিজের সূচি

  • প্রথম টি-২০ - ৬ জুলাই, শনিবার, হারারে, বিকেল ৪.৩০
  • দ্বিতীয় টি-২০ - ৭ জুলাই, রবিবার, হারারে, বিকেল ৪.৩০
  • তৃতীয় টি-২০ - ১০ জুলাই, বুধবার, হারারে, রাত ৯.৩০
  • চতুর্থ টি-২০ - ১৩ জুলাই, শনিবার, হারারে, বিকেল ৪.৩০
  • পঞ্চম টি-২০ - ১৪ জুলাই, রবিবার, হারারে, বিকেল ৪.৩০

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ভারত বনাম জ়িম্বাবোয়ে সব ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। মোবাইল ফোনে সোনি লিভ (Sony LIV) অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

আরও পড়ুন: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget