এক্সপ্লোর

Ruturaj Gaikwad: আচমকাই কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিলেন, বিতর্কে রুতুরাজ গায়কোয়াড

County Championship: আগামী ২২ জুলাই এই ইয়র্কশায়ারের হয়েই মাঠে নামার কথা ছিল রুতুরাজের। কিন্তু তার আগে শুক্রবারই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রুতুরাজ।

ইয়র্কশায়ার: কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে খেলার কথা ছিল। কিন্তু চ্যাম্পিয়নশিপে নামছেন না ভারতের তারকা ডানহাতি ব্যাটার রুতুরাজ গায়কোয়াড। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে রুতুরাজ ব্যক্তিগত কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবেন না। ইংল্য়ান্ডের ফ্লাইট ধরেননি রুতুরাজ। 

আগামী ২২ জুলাই এই ইয়র্কশায়ারের হয়েই মাঠে নামার কথা ছিল রুতুরাজের। কিন্তু তার আগে শুক্রবারই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রুতুরাজ। সারের বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল ভারত ‘এ’ দলের প্রাক্তন অধিনায়ক রুতুরাজের। ইয়র্কশায়ারের কোচ অ্যান্টনি ম্য়াকগ্রা বলেন, ''কিছু ব্যক্তিগত কারণের জন্য রুতুরাজ আমাদের দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। এই মরশুমে ওকে আর পাওযা যাবে না। আমাদের হাতে এখন আর দু -তিনদিন সময় রয়েছে। এই পরিস্থিতিতে নিশ্চিত করে বলা সম্ভব নয় যে আমরা কী করব। তবে পরিবর্ত খোঁজার চেষ্টা করছি আমরা। হাতে সময় কম, তাই বেশি কিছু বলা সম্ভব নয়। তবে আশা করব রুতুরাজের দিক থেকে সব ঠিক আছে।'' উল্লেখ্য, আইপিএলে সিএসকের নেতৃত্বভার তাঁর কাঁধেই ছিল। কিন্তু টুর্নামেন্টের মাঝে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। পরে ধোনির নেতৃত্বে টুর্নামেন্টে নিজেদের বাকি ম্য়াচগুলো খেলে সিএসকে। 

দেশের জার্সিতে শেষবার জিম্বাবোয়ে সফরে খেলেছিলেন রুতুরাজ। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ৬টি ওয়ান ডে ম্য়াচে এখনও পর্যন্ত রুতুরাজ ১১৫ রান করেছেন। একটি অর্ধশতরান রয়েছে। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ২০ ইনিংসে ৬৩৩ রান করেছেন। একটি সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।

এদিকে, লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার ইনিংস দলের হার বাঁচাতে না পারলেও গৌতম গম্ভীরের মন জয় করে নিয়েছে। জাডেজার প্রশংসায় ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের তরফে এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে গম্ভীর বলছেন, ''জাডেজা এই দলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ওর লর্ডসে লড়াকু ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দ্বিতীয় ইনিংসে যে লড়াই ও করেছে , তার এক কথায় অসাধারণ।'' তারকা পেসার মহম্মদ শামিও জাডেজার প্রশংসা করে জানিয়েছেন, ''জাডেজার মত প্লেয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা ভীষণ ভাগ্যবান যে আমাদের দলে জাডেজার মত প্লেয়ার রয়েছেন।'' দলের ব্য়াটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, ''আমি সবসময় বিশ্বাস করি যে জাডেজা মানসিকভাবে ভীষণ শক্ত একজন মানুষ। চাপ নিতে ভালবাসে। দলের যখনই ওকে প্রয়োজন পরে, তখনই ও নিজেকে মেলে ধরেছে। জাডেজা এই মুহূর্তে ভারতীয় দলের ভীষণ ভ্যালুয়েবল প্লেয়ার।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget