এক্সপ্লোর

Mohammed Shami: ''ফিট ছিল না বলেই ইংল্যান্ডে নেওয়া হয়নি'', শামিকে সামনাসামনি জবাব দিতে চান আগরকর

Indian Cricket Team: উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রঞ্জির ম্য়াচ খেলছে বাংলা। সেই ম্য়াচেই বাংলা বোলিং লাইন আপের ভরসা শামি। প্রথম ইনিংসে ১৪.৭ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি।

মুম্বই: শামি-আগরকর তরজা চলছেই। রঞ্জিতে বাংলার জার্সিতে নামার আগে বোর্ডের নির্বাচক প্রধানকে একহাত নিয়েছিলেন তারকা ডানহাতি পেসার। এবার পাল্টা মুখ খুললেন অজিত আগরকর। কেন মহম্মদ শামিকে এখনও জাতীয় দলের বাইরে রাখা হয়েছে, তা নিয়ে মুখ খুললেন।

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের সময় আগরকর জানিয়েছিলেন যে শামির ফিটনেস নিয়ে কোনও আপডেট তাঁর কাছে নেই। এই কথা শোনার পর তারকা ডানহাতি পেসার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন যে তাঁর ফিটনেস নিয়ে আপডেট নেওয়ার কাজ তো নির্বাচক প্রধানেরই। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শামি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা পেসার। 

আগরকর সম্প্রতি আরও একবার বলেছেন, ''ইংল্যান্ড সিরিজের জন্য যে শামিকে ভাবা হব, সেই সময় সে একদমই ফিট ছিল না। এমনকী গত ৬-৭ মাসে ক্রমাগত চোট আঘাত পেয়েছে। এরজন্যই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে ওকে ভাবা হয়নি।''

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বলেছেন, ''যদি শামি এখানে থাকত, আমি তাঁকে উত্তর দিতাম। যদি সে ফিট থাকে, তাহলে আমাদের শামির মতো বোলার কেন নেই? আমি তার সঙ্গে অনেকবার কথা বলেছি। গত ছয় থেকে আট মাস ধরে, আমরা জেনেছি যে সে ফিট ছিল না। ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হওয়ার মতো সে যথেষ্ট ফিট ছিল না। যদি সে আমাকে এটা জিজ্ঞেস করত, আমি উত্তর দিতাম।''

আগরকর আরও বলেন, ''রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। যদি বেশ কয়েকটি ম্য়াচে শামি ভাল পারফর্ম করতে পারে, তাহলে অবশ্য়ই ওকে জাতীয় দলে ফিরিয়ে আনা হবে। কিন্তু গত কয়েক মাসে তেমন ম্য়াচফিট ও কখনওই ছিল না।'' 

উল্লেখ্য, উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রঞ্জির ম্য়াচ খেলছে বাংলা। সেই ম্য়াচেই বাংলা বোলিং লাইন আপের ভরসা শামি। প্রথম ইনিংসে ১৪.৭ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ৪ উইকেট।  উল্লেখ্য, গোড়ালি এবং হাঁটুর চোটের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন শামি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তারকা পেসার। এমনকী বাংলার জার্সিতে দীর্ঘদিন পরে খেলছেন তারকা পেসার।  উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২টি করে উইকেট আকাশ দীপ ও ঈশান পোড়েলের। একটি করে উইকেট পেয়েছে বিশাল ভাটি ও সূরয সিন্ধু জয়সওয়াল। শনিবার ১৯.৪ ওভারে বাকি আট উইকেট হারাল উত্তরাখণ্ড। তাও সপ্তম উইকেটে যুবরাজ চৌধুরী ও অভয় নেগি ৪৯ বলে ৬৪ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উত্তরাখণ্ডের রান কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। ২৬৫ রানে শেষ হয় উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget