এক্সপ্লোর

Asia Cup 2025: এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমাররা, পুরোদমে আইসিসি অ্যাকাডেমিতে চলল অনুশীলন

Indian Cricket Team: ১০ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল।

দুবাই: আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে মহাদেশের সেরা হওয়ার লড়াই। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারতীয় দল (Indian Cricket Team) ১০ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবারই মরুদেশের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতীয় দল। এবার অনুশীলনেও নেমে পড়ল টিম ইন্ডিয়া।

শুক্রবার, আইসিসি অ্যাকাডেমিতে পুরোদমে অনুশীলন সারলেন সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরারা। গত মাসে ইংল্যান্ড সফরের পর এই প্রথমবার গোটা ভারতীয় দল আবা একসঙ্গে অনুশীলন করলেন। অধিনায়ক সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, তিলক বর্মা, জীতেশ শর্মা, অভিষেক শর্মারা সকলেই নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন।

 

 

সাধারণত যে কোনও বড় সিরিজ়ের আগে গোটা দল ঐক্যবদ্ধ হয়ে দেশের মাটিতে ফিটনেস পরীক্ষা দেওয়ার পাশাপাশি খানিকটা সময় অনুশীলন করে তারপরে বিদেশে পাড়ি দেয়। তবে এবার বিসিসিআইয়ের তরফে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে কোনও অনুশীলন শিবির করেনি। বরং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সরাসরি মরুদেশে পাড়ি দিয়েছিল। এবার অনুশীলনেও নেমে পড়ল ভারত।

এই অনুশীলন শিবিরটা ভারতীয় খেলোয়াড়রা বেশ উপভোগই করেন। কড়া অনুশীলনের মাঝে বুমরা, গিলরা কিন্তু বেশ হাসিঠাট্টাও করলেন। বুমরাকে কটাক্ষ করে গিলকে বলতে শোনা যায়, 'ওর পা বেশ আড়ষ্ট হয়ে আছে'। এর আগে একে অপরের বিরুদ্ধে নেটে প্রতিদ্বন্দ্বিতাও করেন বুমরা ও গিল। বুমরার বিরুদ্ধে শুরুটা গিল দুরন্ত কভার ড্রাইভ মেরে করলেও, দারুণ ইনস্যুইংয়ে ভারতীয় সহ-অধিনায়ককে পরাস্ত করে বদলা নেন বুমরা।

তীব্র গরমের মাঝে আধ ঘণ্টা ব্যাটিংয়ের পর গোটা বিষয়টি দূর থেকে সঞ্জু স্যামসন বেশ উপভোগই করছিলেন। স্যামসন নিজে অবশ্য বেশ কয়েক দফায় নেটে ব্যাটিং করেন। তাঁর পাশাপাশি ব্যাটিং এবং কিপিং অনুশীলন সারেন জীতেশ শর্মাও। অপরদিকে, অভিষেক শর্মা ব্যাটিং করার পাশাপাশি বেশ খানিকটা সময় তাঁর বাঁ-হাতি স্পিন বোলিংও করেন। ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল শিবম দুবের বোলিং রান আপের দিকে বেশ কড়া নজর রাখেন।

তবে হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ কিন্তু বোলিংয়ের থেকে অনেক বেশি সময় নিজেদের আরও ফিট কর তুলতে বিভিন্ন ড্রিলে অংশ নেন। তাঁদের ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। সেই সংশয় দূর করতেই সম্ভবত ফিটনেসেই বেশি জোর দেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget