এক্সপ্লোর

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে পার্কে, অসন্তোষ প্রকাশ ভারতীয় কোচ দ্রাবিড়ের

Indian Cricket Team: ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই নিউ ইয়র্কে খেলবে। সেইখানকার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়েও রয়েছে উদ্বেগ।

নিউ ইয়র্ক: রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। সেইম্যাচসহ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে ভারতীয় দলের তিনটি ম্যাচই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে আয়োজিত হবে। তবে নিউ ইয়র্কের অনুশীলন সুযোগ সুবিধায় সন্তুষ্ট নন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

নিউ ইয়র্কের ক্যান্টিয়েগ পার্কে টিম ইন্ডিয়ার অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় দলের তরফে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে হতাশা রয়েইছে, তা আগেভাগেই শোনা যাচ্ছিল। এবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মুখেও এই প্রসঙ্গে খানিক অসন্তোষই ধরা পড়ল। মুচকি হাসি দিয়ে দ্রাবিড় রিপোর্টারদের সাংবাদিক সম্মেলনে বলেন, 'একটি পার্কে অনুশীলন করার বিষয়টা বেশ অদ্ভুতই। বিশ্বকাপে তো বড় বড় স্টেডিয়ামেই খেলাগুলি আয়োজিত হয় বা প্রথাগতভাবে স্টেডিয়ামগুলি অন্তত ক্রিকেট স্টেডিয়াম হয়। তবে আমরা তো পাবলিক পার্কে অনুশীলন করছি।'

ভারতীয় দলের বেশিরভাগ ম্যাচগুলি যে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে, সেই স্টেডিয়ামের পিচগুলি নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এখানকার পিচগুলি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা ড্রপ ইন পিচ। সেই পিচেই গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অনরিক নখিয়ার অনবদ্য বোলিংয়ে ভর করে ৭৭ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে পড়তে হয় প্রোটিয়াদের। ৭৮ রান তাড়া করতে কুইন্টন ডি ককদের ১৬ ওভারেরও বেশি সময় লাগে। তাই টিম ইন্ডিয়ার ম্যাচে কেমন পিচ হবে সেই নিয়ে উদ্বেগ রয়েইছে।

বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং জুটি নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ আসন্ন বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে রোহিতের সঙ্গে যশস্বীকে ওপেন করতে দেখা যায়নি। বরং সঞ্জু স্যামসন নেমেছিলেন ওপেন করতে। অনেক বিশেষজ্ঞই আবার বিশের বিশ্বকাপে রোহিতের সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করানোর পক্ষে। দ্রাবিড় কিন্তু আগেভাগে কিছুই জানাতে চাননি। তিনি বলেন, 'আমাদের দলে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল রয়েছে। বিরাট কোহলিও ওপেন করতে পারে। আইপিএলে তো ওপেনই করেছিল। তাই সবকিছুই সম্ভব। আগেভাগেই কিছু বলা যাবে না।'   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে নাশকতার ছক! বাড়ল নিরাপত্তা, আশ্বস্ত করলেন নাসাউ কাউন্টির এগজিকিউটিভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget