এক্সপ্লোর

Indian Cricket Team: ভারত-ইংল্যান্ড সিরিজ় শুরুর আগেই বিলেত পাড়ি দিলেন সূর্যকুমার যাদব, কিন্তু কেন?

Suryakumar Yadav: আইপিএলের পর মুম্বইয়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন সূর্যকুমার যাদব।

নয়াদিল্লি: রাত পোহালেই শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই মহাগুরুত্বপূর্ণ সিরিজ় শুরুর আগেই ইংল্যান্ডের উদ্দেশে উড়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু কেন? সূর্যকুমার দীর্ঘদিনই ভারতীয় (Indian Cricket Team) টেস্ট দলের বাইরে রয়েছেন। তাহলে কি লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে সূর্যর? উত্তর না।

দিনকয়েক আগেই আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন সূর্যকুমার যাদব। তারপর মুম্বইয়ের টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি। তবে স্পোর্টস হার্নিয়ায় ভুগছেন সূর্যকুমার। খবর অনুযায়ী, মুম্বইয়ের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সময়ই সূর্যর ব্যথা আরও বাড়ে। সেই ব্যথা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যেই বিলেতে পাড়ি দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। এর সঙ্গে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের কোনও সম্পর্ক নেই। আসলে ব্যথা অস্ত্রোপ্রচার করাতে ইংল্যান্ডে গিয়েছেন সূর্যকুমার যাদব।

PTI-কে ক্রিকেটারের কাছের এক ব্যক্তি জানান, 'ডান দিকের তলপেটে সূর্যকুমারের স্পোর্টস হার্নিয়া হয়েছে। ওঁ যুক্তরাজ্যে এই বিষয়ে পরামর্শ নিতেই গিয়েছেন প্রয়োজন হলে কিন্তু ওঁ ওখানে অস্ত্রোপ্রচারও করাতে পারেন। অগস্ট-সেপ্টেম্বরের আগে কোনও টি-টোয়েন্টি ক্রিকেট নেই। তাই সূর্যর মনে হয়েছিল ওঁর চোট ঠিক করার জন্য এটাই সঠিক সময়, কারণ এখন অস্ত্রোপ্রচার করালে টি-টোয়েন্টি মরশুম শুরু হওয়ার আগে ওঁ বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ফিরে পাওয়ার জন্য কসরত করার সময়টাও পাবেন।'

দীর্ঘদিন ধরেই সূর্যকুমার এই সমস্যায় ভুগছেন। তবে দায়বদ্ধ তারকা ক্রিকেটার ব্যথা নিয়েই খেলা চালিয়ে গিয়েছেন। আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ নেই, এমন বিরতি দেখে সব বুঝেশুনেই নিজের শুশ্রূষা করার জন্য সময় বের করেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

কাউন্টিতে তিলকের অভিষেক

কাউন্টিতে অভিষেক হতে চলেছে তিলক বর্মার। হায়দরাবাদের এই তরুণ ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছে হ্যাম্পশায়ার। তাঁদের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনের চারটি ম্যাচে মাঠে নামবেন তিলক। ২২ বছরের এই তরুণ প্লেয়ারের এটাই প্রথম কাউন্টি ক্লাব। নিজের কাউন্টি অভিষেক ম্য়াচে তিনি খেলতে নামবেন এসেক্সের বিরুদ্ধে আগামী ২২ জুন। এছাড়া তিলক খেলতে নামবেন ওরকেস্টারশায়ার, নটিংহ্যামশায়ারের বিরুদ্ধও। আগামী ১ আগস্ট বা তার আগেই নিজের প্রথম কাউন্টি খেলার জন্য ইংল্যান্ড সফর শেষ করবেন তিলক।

 হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট জানিয়েছেন, 'তিলক একজন অসাধারণ প্রতিভা। ইতিমধ্য়েই আন্তর্জাতিক ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে প্রভাব ফেলেছে ও। আমরা তাকিয়ে আছি যে এই গ্রীষ্মে হ্যাম্পাশায়ারের জার্সিতে কী করতে পারে ও, তা দেখার জন্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও

ভিডিও

Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget