এক্সপ্লোর

Mohammed Shami: বিক্রমগড়ে SIR-র শুনানিতে হাজির হলেন মহম্মদ শামি

Mohammed Shami SIR: কিছুদিন আগেই  প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার।

কলকাতা: SIR-এর শুনানিতে হাজির এবার মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে আগেই শুনানির জন্য ডাকা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে বাংলার হয়ে ম্য়াচ খেলতে ব্যস্ত থাকায় তিনি পরে হাজিরা দেবেন। সেই মতই এদিন ২০ জানুয়ারি SIR-র শুনানিতে হাজির হলেন তারকা ডানহাতি পেসার। বিক্রমগড়ে এই শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছেন শামি।

এদিন SIR-র শুনানিতে হাজির হয়ে ফিরে আসার পর শামি বলেন, ''SIR-কে কখনওই উপেক্ষা করা উচিৎ নয়। ভাল বিষয়। যদি ডাক পরে তবে আপনারও আসা উচিৎ। নাম সংশোধণের বিষয়টি অবশ্যই প্রয়োজন। যতবার ডাকবে ততবার আসব। কোনও সমস্যার মধ্য়ে পড়তে হয়নি আমাকে। সবাই খুব সাহায্য় করেছে আমাকে।''

কিছুদিন আগেই  প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার। এই বিষয়ে শামি যে এলাকায় থাকেন সেই কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছিলেন, ''ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তবে সর্বতোভাবে ওঁকে সাহায্য করা হবে এই বিষয়ে।''

এদিকে, ফারাক্কা, চাকুলিয়ার পর বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। SIR চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও তাণ্ডব হয়। বাসন্তীতে SIR শুনানি কেন্দ্রে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ উঠেছে। শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে। 

হরিশচন্দ্রপুরে SIR শুনানিতে বেনজির ঘটনা
দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিতে নাতি। মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা ঘটেছে। নাগরিকত্বের প্রমাণ দিতে কবরের মাটি নিয়ে শুনানিতে যুবক। প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও হয়রানির অভিযোগ উঠেছে। নাগরিকত্বের প্রমাণ দিতে এবার দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিকেন্দ্রে হাজির হলেন যুবক। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল মালদার হরিশ্চন্দ্রপুর। সালেক নামে স্থানীয় ওই যুবকের অভিযোগ, প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও তাঁর গোটা পরিবারকে SIR শুনানির নোটিস ধরিয়ে হয়রানি করা হচ্ছে। নাগরিকত্বের প্রমাণ দিতে এবার নিজের দাদুর কবর থেকে মাটি তুলে ব্যাগে নিয়ে হাজির হন নাতি। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অফিসে SIR শুনানিকেন্দ্রের এই ঘটনায় তাজ্জব হয়ে গেছেন উপস্থিত লোকজন।

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget