এক্সপ্লোর

Gukesh On Dhoni: পাঁচ বছর বয়সে ধোনির সেই মুহূর্ত স্বচক্ষে দেখেছিলেন, এখনও ভুলতে পারেননি গুকেশ

D Gukesh On MS Dhoni: গত ডিসেম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন তিনি।

নয়াদিল্লি: দাবায় বিশ্বচ্য়াম্পিয়ন ও ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশও মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত। শুধু ভক্তই নন। গুকেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ধোনি একটা আবেগের নাম। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ধোনির শেষ ছক্কার শট এখনও ভুলতে পারেননি বলেও জানিয়েছেন গুকেশ। ধোনি প্রীতির কথা উল্লেখ করে গুকেশ জানান, ''আমার এখনও মনে আছে যে আমার যখন পাঁচ বছর বয়স ছিল, তখন ২০১১ বিশ্বকাপ চলছি। সেই ফাইনাল শটটি। ওটা আলাদা করে বলতেই হবে। আমার মত বাচ্চার জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত ধোনি একজন আবেগের নাম। আমি নিজে চেন্নাই থেকে এসেছি। আর ধোনি সিএসকের হয়ে খেলেন। তাই ছোট থেকেই আমি ওঁনাকে মেনে চলি খুব। মাঠে যেভাবে ঠাণ্ডা মাথায় খেলেন, যাবতীয় সিদ্ধান্ত নেন, তা দেখে শেখার আছে। চাপের মুখেও ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে থাকেন উঁনি।''

উল্লেখ্য, গত ডিসেম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি প্যারিসের ফ্রি স্টাইল গ্র্যান্ড স্লাম ইভেন্টে অংশ নিয়েছিলেন গুকেশ। যদিও সেখানে প্লে অফে জায়গা পাকা করতে পারেননি। আগামী মে মাসে নরওয়ে ওপেনে খেলতে দেখা যাবে গুকেশকে। সেখানে ম্য়াগনাস কার্লসেনের বিরুদ্ধে ৬৪ খোপের লড়াইয়ে দেখা যেতে পারে গুকেশকে। 

কিছুদিন আগে গুকেশের ছোটবেলার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওকে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছিলেন গুকেশ। জানিয়েছিলেন, তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে চান। পাঁচবারের চ্যাম্পিয়ন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন। খেতাব জয়ের পর তাঁর মুখে সেই আনন্দেরই এক ম্যাচের স্মৃতিচারণা শোনা গিয়েছিল। ২০১৩ সালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে আনন্দের সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বলেছেন, '১১ বছর আগে ভারতের হাত থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপটা কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৩ সালে সেই ম্য়াচ দেখতে আমি স্ট্যান্ডে ছিলাম। তখন মনে হয়েছিল ওই বক্সে যদি থাকতে পারতাম, তাহলে ব্যাপারটা বেশ ভাল হতো। সেই স্বপ্নপূরণ হল।'

আরও পড়ুন: ভারত-পাক সম্পর্ক তলানিতে, তবুও আইপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন আমির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget