এক্সপ্লোর

Mohammed Shami: চোটই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় বাধা, শামির এই রেকর্ড আদৌ ভাঙা সম্ভব?

Mohammed Shami Update: এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে, যা শামিরই দখলে। ওয়ান ডে ফর্ম্য়াটে এক ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সেরা স্পেল শামির দখলে।

কলকাতা: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে তিনি অনেকটাই দূরে। বারবার চোট আঘাত তাঁর কেরিয়ারে বাধা তৈরি করেছে। বুধবার ৩ সেপ্টেম্বর নিজের ৩৫ তম জন্মদিন কাটিয়েছেন মহম্মদ শামি। উত্তরপ্রদেশের আমরোহাতে জন্ম ডানহাতি পেসার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। ২০১৩ সালের ৬ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ভারতীয় ক্রিকেটের অন্য়তম সেরা অঙ্গ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত ৬৪ টেস্ট, ১০৮ ওয়ান ডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন শামি। 

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটে একটি রেকর্ড রয়েছে, যা শামিরই দখলে। ওয়ান ডে ফর্ম্য়াটে এক ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সেরা স্পেল শামির দখলে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে কিউয়িদের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্য়াচে ৯.৫ ওভারে ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট ঝুলিতে পুরেছিলেন। সেই ম্যাচে শামির শিকার ছিলেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, টিম সাউদি ও লকি ফার্গুসন। সেই ম্য়াচে ভারত ৭০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই নিজের ছাপ রেখেছেন শামি। টেস্টে ৬৪ ম্য়াচ খেলে ২২৯ উইকেট নিয়েছেন। ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। সেরা বোলিং স্পেল ৫৬/৬। ওয়ান ডে ফর্ম্য়াটে ২০৬ উইকেট নিয়েছেন ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ উইকেট নিয়েছেন বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলা তারকা পেসার। 

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। আইপিএল খেলেছিলেন। কিন্তু ফের চোট পেয়েছেনএমনকী বল হাতেও সেভাবে সাফল্য পাননি গত দেড় বছরে। অনেকের মনে হচ্ছে, হয়তো আর দেশের জার্সিতে দেখা যাবে না ডানহাতি পেসারকে। যদিও হাল ছাড়তে নারাজ শামিদলীপ ট্রফিতে খেলবেন । ৩৪ বছর বয়সী পেসার লাগাতার ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর তিনি টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন । শেষবার তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর এশিয়া কাপের দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে তাঁর অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তারকা পেসার নিজের অবসর প্রসঙ্গে বলেছেন, ''যদি কারও কোনও সমস্যা থাকে, তবে এসে আমাকে বলুন । আমার অবসর নেওয়ার ফলে কি কারও জীবন আরও ভাল হবে? আমাকে বলুন তো, আমি কার পথে কাঁটা হয়ে আছি, যে আপনারা চান আমি অবসর নিই। যেদিন আমার মধ্যে একঘেয়েমি আসবে, আমি চলে যাব । আপনারা আমাকে নির্বাচন করবেন না, তবে আমার পরিশ্রম চলবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget