এক্সপ্লোর

Sarfaraz Khan: সচিন, গাওস্করেরও নেই এই রেকর্ড, ইরানি ট্রফিতে দ্বিশতরান সরফরাজের

Irani Trophy 2024: ইরানি কাপে এর আগে ওয়াসিম জাফর, রবি শাস্ত্রী সহ আরও ১০ জন ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু মুম্বইয়ের জার্সিতে প্রথম দ্বিশতরান এল সরফরাজের ব্যাট থেকে। 

মুম্বই: ইরানি ট্রফিতে দ্বিশতরান হাঁকালেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অবশিষ্ট একাদশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে ২২১ রানে অপরাজিত রয়েছেন ডানহাতি এই ব্যাটার। তাঁর সঙ্গে মুম্বই দলের হয়ে ভাল পারফর্ম করেছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ৯৭ রানে আউট হন। তনুষ কোটিয়ান ৬৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৫৩৬ রান করেছে মুম্বই। সরফরাজ তাঁর ইনিংসে ২৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন। ২৭৬ বলের ইনিংসটি তাঁর। রাহানের সঙ্গে ১৩১ রানের ও কোটিয়ানের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন সরফরাজ। ইরানি কাপে এর আগে ওয়াসিম জাফর, রবি শাস্ত্রী সহ আরও ১০ জন ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু মুম্বইয়ের জার্সিতে প্রথম দ্বিশতরান এল সরফরাজের ব্যাট থেকে। 

প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল মুম্বই। রাহানে ও সরফরাজ ক্রিজে ছিলেন। যশ দয়ালের বলে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে। নিশ্চিত শতরান মিস করেন তিনি। শ্রেয়স আইয়ার ৫৭ রানের ইনিংস খেলেন। তনুষ ৬৪ ও শার্দুল লোয়ার অর্ডারে ৩৬ রানের ইনিংস খেলেন। কিন্তু সরফরাজকে থামাতে পারেননি অবশিষ্ট একাদশের বোলাররা। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল জায়গা পেয়েছিলেন সরফরাজ। কিন্তু বিরাট , রাহুলরা দলে ঢোকার পর সুযোগ মেলেনি একাদশে। পরে ইরানি ট্রফির দলে সুযোগ আসে। আর সেখানেই সুযোগ কাজে লাগালেন সরফরাজ। নির্বাচকদেরও কিন্তু প্রশ্নের মুখে ফেললেন। 

এদিকে কানপুর টেস্টের পর শাকিব আল হাসানকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে আজই। মাত্র দুই দিনের খানিক বেশি সময়ের খেলাতেই বাংলাদেশকে দুরমুশ করে ২-০ সিরিজ় জিতে নিয়েছে ভারত।

শাকিব দ্বিতীয় টেস্ট শুরুর আগেই পূর্বাভাস দিয়েছিলেন এটিই সম্ভবত তাঁর শেষ টেস্ট হতে পারে। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলেই তিনি বিদায় জানাতে আগ্রহী, তাও দেশে যা পরিস্থিতি, তাতে আদৌ তাঁর আর সেই ম্যাচ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে অন্তত এটাই যে শাকিবের শেষ টেস্ট ছিল , তা নিশ্চিত। বাংলাদেশের মহাতারকা ক্রিকেটারকে ২২ গজে তাঁর অবদানের জন্যই সম্ভবত সম্মান জানাতে বিরাট এই উপহারটি দেন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget