এক্সপ্লোর

Jasprit Bumrah: প্র্যাক্টিসে ভয়ঙ্কর, ইংরেজ ব্যাটারদের রাতের ঘুম কাড়তে পারেন বুমরা, কী বলছে রেকর্ড?

India vs England test series BCCI: ইংল্যান্ডে পৌঁছেই প্র্যাক্টিসে নেমে পড়েছে ভারতীয় দল। পুরোদমে গা ঘামিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সেই প্র্যাক্টিসে সবচেয়ে জোরাল গলায় সতীর্থদের উৎসাহিত করলেন কে?

কেন্ট: ইংল্যান্ডে পৌঁছেই প্র্যাক্টিসে নেমে পড়েছে ভারতীয় দল। কেন্ট কাউন্টি মাঠে পুরোদমে গা ঘামিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সেই প্র্যাক্টিসে সবচেয়ে জোরাল গলায় সতীর্থদের উৎসাহিত করলেন কে?

যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চাইলে যিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে পারতেন। স্বেচ্ছায় সরে দাঁড়ান নেতৃত্বের দৌড় থেকে। অধিনায়ক করা হয় শুভমন গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে তিনি খেলবেন কি না, সেটাও নিশ্চিত নয়। প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীররা আশাপ্রকাশ করেছেন যে, অন্তত তিনটি টেস্টে খেলবেন বুমরা।

সেটা শুনে ইংরেজ ব্যাটাররা স্বস্তি অনুভব করলে, ভুল করছেন। কারণ, প্র্যাক্টিসে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। লিডসে প্রথম টেস্টে তিনি জো রুটদের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারেন।

ইংল্যান্ডে ঈর্ষণীয় রেকর্ড বুমরার। ২০১৮ সালে এই দেশে প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচে সহজেই জিতেছিল ভারত। ০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া।

ট্রেন্ট ব্রিজেই ফের একবার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে বুমরার। ২০২১ সালের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে। সেই ম্যাচে দাপট দেখিয়েছিল ভারত। তবে শেষ দিন বৃষ্টিতে ভেস্তে যায়। সেই সফরে পরের টেস্টে, লর্ডসে ব্যাট হাতে জ্বলে ওঠেন বুমরা। শেষ উইকেটে মহম্মদ শামির সঙ্গে ৮৯ রান যোগ করেন। তারপর বল হাতেও ম্যাজিক। অলি রবসনকে করা তাঁর স্লোয়ার এখনও অনেকের চোখে ভাসে। সেই ম্যাচে জেতে ভারত। রবসন হয়তো এখনও সেই ডেলিভারি ভুলতে পারেননি।

আর এখানেই বুমরার সাফল্য। ব্যাটারদের ভাবতে বাধ্য করেন। ভয় ধরান। রাতে দুঃস্বপ্নে ধরা দেন। ২০২৪-২৫ সালে বর্ডার-গাওস্কর ট্রফির পর অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা তো মেনেই নিয়েছিলেন যে, বুমরা-আতঙ্কেই তিনি কেঁপে গিয়েছিলেন।

আর বুমরা সবই মনে রাখেন। শনিবার তিনি ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলকে ট্রেন্ট ব্রিজে তাঁর দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কথা বলছিলেন। ২০১৮ সালে ডিউক বলে কীরকম স্যুইং ও সিম করিয়েছিলেন, স্পষ্ট মনে আছে ডানহাতি ফাস্টবোলারের। পরেরবার সেই বলই অতটা কারুকার্য দেখায়নি, সেটাও মনে আছে বুমরার। যদিও প্র্যাক্টিসে বুমরার বল ব্যাটারদের বেশ অস্বস্তিতে ফেলছিল। পিঠের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ।

যদিও নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট মিলে ঠিক করেছে, পাঁচটি টেস্টেই খেলানো হবে না বুমরাকে। তাঁকে বাঁচিয়ে খেলানো হবে। তাতে বাড়তি প্রাণশক্তি পেতে পারেন বুমরা। ইংরেজ ব্যাটারদের সতর্ক হওয়ার পালা।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget