এক্সপ্লোর

Jasprit Bumrah: দুর্দিনে পাশে ছিলেন না কেউ! ইতিহাস গড়েই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বুমরা

ICC Rankings: প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছেন যশপ্রীত বুমরা।

নয়াদিল্লি: ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি শীর্ষে ছিলেনই, অনবদ্য পারফরম্যান্সের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) টেস্ট ক্রিকেটেরও এক নম্বর বোলার হয়ে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সতীর্থ আর অশ্বিনকে সরিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে ইতিহাস গড়লেন তিনি। প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে তিনি টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার হলেন। এই দুরন্ত কীর্তির পর বোর্ড সচিব জয় শাহ থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমী, সকলেই বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তবে প্রশংসায় ভুলতে নারাজ তিনি। 

বিস্ফোরক বুমরা

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নয় উইকেট নেন বুমরা। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট আসে তাঁর ঝুলিতে। এই অনবদ্য পারফরম্যান্সই প্রথমবার তাঁকে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি সকলের প্রশংসা গা ভাসিয়ে না দিয়ে বরং অতীতের স্মৃতিচারণ করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তাঁর দুর্দিনে কেউই তাঁর পাশে ছিল না। নিজের সোশ্যাল মিডিয়ায় ৩০ বছর বয়সি ফাস্ট বোলার এক স্ট্যাটাস দেন যেখানে দেখা যাচ্ছে প্রয়োজনে কেউই তেমন পাশে না থাকলেও, সাফল্যের পর বাহবা দিতে সকলে ছুটে আসেন।

 

বুমরার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস
বুমরার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস

 

শেয়ার করে পোস্টে এক ব্যক্তিকে কার্যত ফাঁকা স্টেডিয়ামে বসে থাকতে দেখা যাচ্ছে যার ক্যাপশন 'সমর্থন' এবং ঠিক তার সঙ্গে জুড়েই নীচে আরেক ছবিতে গ্যালারি ভর্তি দর্শক দেখা যাচ্ছে, যার ক্যাপশনে লেখা 'বাহবা'। অর্থাৎ দুর্দিনে যে কেউই তেমন পাশে থাকে না, এই পোস্ট দিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন বুমরা। 

চিন্তা বাড়ালেন কোহলি

প্রথম দু'টো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগামী দুটো ম্য়াচেও হয়ত খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। আন্দাজ করা গিয়েছিল যে স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ায় হয়ত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। পরে সেই সম্ভাবনা উসকে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্সও।

এবার শোনা যাচ্ছে যে পরের দু'টো টেস্টেও পাওয়া যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ধর্মশালায় শেষ টেস্টেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ''প্রথমেই আটকে দিতে হবে বিরাট, রোহিতকে..'', রাজকোট টেস্টের আগে কী বলছেন তারকা ইংরেজ ব্য়াটার? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget