এক্সপ্লোর

Jemimah Rodrigues: ৪৩ বছর আগে লর্ডসের স্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া জেমাইমারা

ICC Womens T20 World Cup 2026: সেই স্মৃতি আরও একবার টাটকা করে তুলতে মরিয়া জেমাইমা রডরিগেজ। চলতি বছরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে।

লন্ডন: ভারতীয় ক্রিকেটের জন্য ১৯৮৩ সালটা খুব স্মরণীয়। প্রথমবার বিশ্বকাপ জিতেছিল সেবার কপিল দেবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। লর্ডসের ব্যালকনিতে সেদিন তেরঙ্গা উড়েছিল। সেই স্মৃতি আরও একবার টাটকা করে তুলতে মরিয়া জেমাইমা রডরিগেজ। চলতি বছরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। ঐতিহাসিক লর্ডসে ফাইনাল ম্য়াচ। সেখানেই শিরোপা হাতে তুলতে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেমাইমা বলছেন, 'কপিল দেব ও ভারতীয় পুরুষ ক্রিকেট দল লর্ডসের মাটিত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। আমরাও সেখানে আমাদের প্রথম মহিলা টি-২০ বিশ্বকাপ জিততে চাই। এটা একটা দারুণ অনুভূতি হবে'।

গত বছর ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দেশের মাটিতেই টুর্নামেন্টে খেলতে নেমেছিল দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে শেষ পর্যন্ত ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন জেমাইমা। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে এই বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আরও উদ্বুদ্ধ করে তুলেছে বলে আশা রাখেন জেমাইমা। তিনি বলছেন, 'পিঠের বোঝাটা নেমে গিয়েছে অনেকটাই। তবে আমি এটাকে চাপ বলে মনে করি না। এটা আরও বেশি অনুপ্রেরণা জোগাবে আমাদের। কারণ একবার যখন আপনি দেশকে বিশ্বকাপ জেতানোর কারিগর হন, তা দারুণ একটা অভিজ্ঞতা হয়। এরপর আরও বিশ্বকাপ জয়ের ইচ্ছে বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে মহিলা ক্রিকেট প্রসারিত হয়েছে।'

গত বিশ্বকাপের আগের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে পাল্টেছেন অনেকটাই। জেমাইমা বলছেন, 'আমি অনেক উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ভালো খেলতে পারছিলাম না, চার বছর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলাম। কিন্তু সেখান থেকে নিজেকে সামলে নিয়েছিলাম। প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ খেলতে নেমে লড়াই করেছি। ব্যর্থতা থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম। ঈশ্বর আমার জন্য সবকিছু হয়ত ঠিক করে দিয়েছিল।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১ এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ড। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ জুন ভারত তাঁদের টুর্নামেন্টে অভিযান শুরু করছে। প্রথম ম্য়াচে তাঁরা খেলতে নামবে বার্মিংহ্যামের এজবাস্টনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget