এক্সপ্লোর

IND vs ENG 4th Test: রুট-ফোকসের দুরন্ত ব্যাটিং, সিরিজ়ে প্রথমবার গোটা সেশনে ইংল্যান্ডের উইকেট ফেলতে ব্যর্থ ভারত

England Cricket Team: ৩৬.৫ ওভারে ২.৩৩ রান প্রতি ওভারে দ্বিতীয় সেশনে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়েই ৮৬ রান যোগ করল।

রাঁচি: গোটা সিরিজ় জুড়েই হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। রাঁচিতে আয়োজিত ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) তেমন লড়াইয়ের আশাতেই ছিলেন সকলে। হচ্ছেও তাই। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে যেখানে ভারতীয় বোলারদের দৌরাত্ম্য দেখা গিয়েছিল, সেখানে দ্বিতীয় সেশনে দাপট দেখালেন ইংল্যান্ড ব্যাটাররা। আরও ভাল করতে বলতে গেলে জো রুট (Joe Root) ও বেন ফোকস (Ben Foakes)। 

প্রথম সেশনে যেখানে ইংল্যান্ড পাঁচ-পাঁচটি উইকেট হারিয়েছিল। সেখানে দ্বিতীয় সেশনে দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন রুট-ফোকস। ৩৬.৫ ওভারে খানিকটা দেখেশুনেই ব্যাটিং সারলেন দুইজনে। ২.৩৩ রান প্রতি ওভারে দ্বিতীয় সেশনে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়েই ৮৬ রান যোগ করল। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৮/৫। রুট ৬৭ ও ফোকস ২৮ রানে ব্যাট ক্রিজে উপস্থিত রয়েছেন। এই প্রথমবার গোটা সিরিজ়ের কোনও সেশন ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে ব্যর্থ হল ভারত।  

প্রথম সেশনে যেখানে আকাশদীপ আগুনে বোলিংয়ে ইংল্যান্ডের টপ অর্ডারকে সাজঘরে ফিরিয়েছিলেন, সেখানে দ্বিতীয় সেশনে তিনি তেমন দাগ কাটতে ব্যর্থ। অশ্বিন, জাডেজার ঘূর্ণিও তেমন প্রভাব ফেলেনি। জো রুট ও ফোকস দেখেশুনে ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যান। রুট গোটা সিরিজ়েই বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। ইংল্যান্ডের বাজ়বল পরিকল্পনায় নিজের স্বাভাবিক খেলা থেকে সরে যাচ্ছেন বলে অনেক বিশেষজ্ঞই মন্তব্য করেন।

 

এদিন নিজের স্বাভালবিক খেলাটাই খেলছেন রুট। সেট হওয়ার জন্য সময় নিলেন, দেখেশুনে ভাল বলগুলিকে যথেষ্ট সম্মানও জানালেন, ১০৮ বলে পূরণ করলেন হাফ সেঞ্চুরি। ১১২ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর রুট এবং ফোকস অর্ধশতরানের পার্টনারশিপ যোগ করে ফেলেছেন। এবার তাঁরা কতদূর এই পার্টনারশিপ টেনে নিয়ে যেতে পারেন, তার ওপরই ইংল্যান্ডের ভাগ্য অনেকটা নির্ভরশীল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: টেনিস বলের ক্রিকেট থেকে রাঁচিতে বুমরার বিকল্প, বল হাতে আকাশ দীপের স্বপ্ন-উড়ান অব্যাহত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget