এক্সপ্লোর

Arjun Tendulkar: বাপ কা বেটা! রঞ্জিতে অভিষেক ম্যাচেই শতরান, সচিনকে ছুঁলেন অর্জুন

Arjun Tendulkar Century: প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র।

গোয়া: রঞ্জিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন অর্জুন। আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে বাবাকে ছুঁয়ে ফেললেন অর্জুন। ১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয়েছিল ১৬ বছরের সচিনের। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর সেই নজির গড়লেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। 

প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র। সূয়াশ ৪১৬ বলে ২১২ রান হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে সূয়াশের এটি প্রথম দ্বিশতরান। দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রান বোর্ডে তুলেছে গোয়া। 

বাঁ-হাতি অলরাউন্ডার অর্জুন বেশ কয়েকবছর ধরে মুম্বইয়ের হয়ে খেললেও রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছিলেন না। এর ফলেই কার্যত বাধ্য হয়েই অধিক সুযোগের আশায় তিনি মুম্বই ছাড়তে বাধ্য হন। অর্জুন এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে মাত্র সাতটি লিস্ট এ ম্যাচ ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচের মাধ্যমেই প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি নিজের অভিষেক ঘটালেন বটে। মূলত বোলিং অলরাউন্ডার অর্জুন এদিন অবশ্য বোলিং করার সুযোগ পাননি। তবে ব্যাট হাতে দিনের শেষের দিকে মাঠে নামেন তিনি।

এদিন রাজস্থান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা খুব একটা ভালভাবে না করলেও, সুয়েশ প্রভুদেশাইয়ের ৮১ রান ও স্নেহাল কৌথাঙ্করের ৫৯ রানের ইনিংসের সুবাদে মোটামুটি ঠিকঠাক জায়গায় গোয়া। প্রথম দিনের খেলা শেষে গোয়ার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ২১০ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে দিনের শেষে চার রানে অপরাজিত ছিলেন অর্জুন তেন্ডুলকর।

অধিক সুযোগ পাওয়ার এ মরসুম শুরুর আগেই মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। দল বদল করার পরেই কাঙ্খিত সুযোগও পেয়ে গেলেন অর্জুন। গোয়ার হয়ে আজ, ১৩ ডিসেম্বর, মঙ্গলবার নিজের রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) অভিষেক ঘটালেন অর্জুন। ২৩ বছর বয়সি অর্জুন গোয়া ক্রিকেট অ্যাসোসিয়সনের মাঠে রাজস্থানের বিরুদ্ধে এলিট সি গ্রুপের ম্যাচে নিজের রঞ্জি ট্রফি অভিষেক ঘটালেন। 

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget