এক্সপ্লোর

ODI World Cup 2023: বাঁধা রয়েছে হাত, মুখ, অপহরণকারীদের পাল্লায় কপিল দেব?

Gautam Gambhir: গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের এক উদ্বেগজনক ভিডিও শেয়ার করেছেন।

নয়াদিল্লি: ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন কপিল দেব (Kapil Dev)। তাঁর নেতৃত্বেই ১৯৮৩ সালে সকলকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল। এই বিশ্বজয়ই সচিন তেন্ডুলকরকে ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। সেই কপিল দেবেরই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যা নেটিজেনদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ২০১১ সালের বিশ্বজয়ী তারকা ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের হাত, মুখ বাঁধা। সেই অবস্থায় দুইজন ব্যক্তি জোর করে তাঁকে কোথাও নিয়ে যাচ্ছেন। গম্ভীর ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'অন্য কারুর কাছেও কি এই ভিডিওটা পৌঁছেছে? আশা করছি এটা কপিল দেব না হন। তিনি যেন সুস্থ ও সুরক্ষিত থাকেন।'

 

বিশ্বজয়ী, কিংবদন্তির এমন এক ভিডিও আরেক তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় স্বাভাবিকভাবেই অনেকে বেশ চিন্তিত হয়ে পড়েন। যে ভাবে কপিল দেবকে তাড়াহুড়ো করে নিয়ে যেতে দেখা যাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই অপহরণের তত্ত্ব মাথায় আসে। আবার অনেকের মতে এটি কোনও বিজ্ঞপনী প্রচারও হতে পারে।

অবশেষে রহস্যের উদঘাটন হল। এটি আদপেই একটি বিজ্ঞাপনী প্রচার। এবারের বিশ্বকাপটি (CWC 2023) টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। অনলাইনে ম্যাচগুলি দেখা যাবে হটস্টারে। সদ্যই সেই ব্রডকাস্ট সংস্থার তরফেই আসন্ন বিশ্বকাপের জন্য একটি প্রোমো প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কপিল দেবকে কয়েকজন মানুষ হাত, মুখ বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছেন। গোটা বিষয়টি আসন্ন বিশ্বকাপ যে অনলাইনে বিনামূল্যে দেখা যাবে, তার প্রচারমাত্র।

 

প্রসঙ্গত, ৫ অক্টোবর গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। রবিবার, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুর করবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শুভমন, শার্দুলকে বিশ্রাম, ধোঁয়াশা অব্যাহত অক্ষরের ফিটনেস নিয়ে

সেরা শিরোনাম

KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget