এক্সপ্লোর

KL Rahul Update: মাঠে ফিরছেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ ছবি শেয়ার করলেন ভারতীয় তারকা

KL Rahul: আইপিএল চলাকালীন চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন তারকা ক্রিকেটার কেএল রাহুল।

বেঙ্গালুরু: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে খুব শীঘ্রই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। 

উরুতে চোট পাওয়ার পর ইংল্যান্ডে ৯ মে রাহুলের অস্ত্রোপ্রচার করা হয়। তারপর থেকেই মাঠে ফেরার লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন রাহুল। নিজের রিহ্যাব প্রক্রিয়া চলাকালীন একাধিক ছবি শেয়ার করেছেন ভারতের তারকা ক্রিকেটার। এবার ফের এক নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মাঠে ফেরার পূর্বাভাস দিলেন রাহুল। তিনি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে রাহুল লেখেন, 'আবার আগের জায়গায় ফিরে আসছি।'

 

 

নিজের ছবিত রাহুলকে কসরত করার পর বিশ্রামরত অবস্থায় দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে তিনি কড়া অনুশীলন শেষে এই ছবি তুলেছেন। প্রসঙ্গত, রাহুল কবে মাঠে ফেরিতে চলেছেন, সেই নিয়ে জল্পনা, কল্পনা অব্যাহত। তিনি আজ থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ফর্ম্যাটের সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি রাহুল। শোনা যাচ্ছিল তিনি এশিয়া কাপে জাতীয় দলে ফিরতে পারেন, তবে পরবর্তীতে বলা হয়, তাঁর জাতীয় দলে ফিরতে আরেকটু সময় লাগবে। তাই ঠিক কবে তিনি ফিরতে পারবেন সেই নিয়ে জল্পনা অব্যাহতই রয়েছে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের তারকারা খোশমেজাজে ফটোশ্যুট করেন।  রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) থেকে মুকেশ কুমার, যশস্বী জয়সওয়াল, ফটোশ্যুটে সকলেই হাজির ছিলেন। 

নতুন সিরিজ শুরুর আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পনসর বদলে গিয়েছে। নতুন স্পনসেরর নাম লেখার জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় দলের জার্সিতে বদল বলতে তাছাড়া তেমন কিছুই নেই। জার্সির কাঁধের দিল হালকা নীল রঙের স্ট্রাইপ রয়েছে। বুকের কাছে লোগোর নীচে রয়েছে ক্রিকেটারদের জার্সি নম্বর। বিসিসিআই ক্রিকেটারদের ফটোশ্যুটের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'লাইট, ক্যামেরা, অ্যাকশন। ভারতীয় দল লাল বলের ক্রিকেটে হাড্ডহাড্ডি লড়াইয়ে মাঠে নামার আগে হেডশটের সেশনের ঝলক।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget