এক্সপ্লোর

KL Rahul Update: এশিয়া কাপেই জাতীয় দলে ফিরতে চলেছেন রাহুল?

Asia Cup 2023: ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে।

নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের একাধিক তারকা চোট আঘাতের কবলে। যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেএল রাহুলরা (KL Rahul) সকলেই কোনও না কোন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। সকলেই বর্তমানে কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের রিহ্যাব চালাচ্ছেন। এদের মধ্যে বুমরা আয়ারল্য়ান্ড সিরিজে এবং শ্রেয়স আইয়ার এশিয়া কাপের (Asia Cup 2023) সময় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে রাহুলের মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি মেনেই হাইব্রিড মডেলেই এই টুর্নামেন্ট আয়োজনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। খবর অনুযায়ী, এশিয়া কাপেও রাহুল চোট সারিয়ে মাঠে ফিরতে পারেবন না। আইপিএলের মাঝপথেই চোট পান রাহুল। তারপর লন্ডনে তাঁর অস্ত্রোপ্রচার। সেই অস্ত্রোপ্রচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব চালাচ্ছেন। শোনা যাচ্ছে রাহুলের চোট সারাতে আরও খানিকটা সময় লাগবে। পন্থের চোট পাওয়ার পর থেকেই ওয়ান ডে ফর্ম্যাটে রাহুল কিপার-ব্যাটার হিসাবে খেলে আসছেন। তবে তাঁর চোটে কাকে এশিয়া কাপে দস্তানা হাতে উইকেটে পিছনে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন থাকছে।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহুলের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণকে কিপার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে। সম্ভবত আসন্ন এশিয়া কাপে এই দুইজনকেই দেখা যাবে। তবে ঈশান ওপেনিং করতে পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেনিংয়ে বেশ ভালই পারফর্ম করেছেন। তাই সেখানে ঈশানের সুযোগ পাওয়াটা কঠিন। সেক্ষেত্রে মিডল অর্ডারে ব্যাট করতে অভ্যস্ত স্যামসনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই বেশি।

সামনেই বিশ্বকাপ। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টও চাইবে তারকা ক্রিকেটাররা যেন দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস ফিরে পায়। তবে বুমরার ক্ষেত্রে এমনটা করলে কিন্তু ভারতকে ভুগতে হতে পারে বলে আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, 'ও (বুমরা) দলের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে তড়িঘড়ি বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি ওকে ফেরানো হয়, তাহলে ওর মাঠের বাইরে থাকার মেয়াদ বাড়তে পারে, ঠিক যেমনটা শাহিন আফ্রিদির সঙ্গে হয়েছিল। সুতরাং, এখানে ভুল করার সুযোগটা খুব কম। তাই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget