এক্সপ্লোর

MS Dhoni Practice: স্মৃতির পাতা উল্টে অনুশীলনে স্বমহিমায় ধোনি, হাঁকালেন একাধিক ছক্কা

Mahendra Singh Dhoni: বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননা ধোনি। তাই মরসুম শুরুর বেশ খানিকটা আগেই ছন্দে ফিরতে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2023) শুরু এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। এই মরসুমে তাঁর মাঠে নামা নিয়ে প্রবল জল্পনা কল্পনা থাকেলও, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ফের একবার আইপিএলের মঞ্চ মাতাতে দেখা যাবে বলে আশা করাই যায়। আইপিএলের জন্যই নেটে জোরকদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ধোনি।

অনুশীলনে স্বমহিমায় ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসর ঘোষণা করেছেন ধোনি। বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননা ধোনি। তাই মরসুম শুরুর বেশ খানিকটা আগেই ছন্দে ফিরতে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি। নেটে অনুশীলনেই লম্বা লম্বা ছক্কা হাঁকাতে দেখা গেল ধোনিকে। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সেই ভিডিও স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ধোনি আপাতত কেবল স্পিনারদের বিরুদ্ধেই ব্যাট করছেন। সিএসকের অনুশীলন শুরু হওয়ার পরেই তিনি ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করবেন। 

এই মরসুম ৪১-র ধোনির শেষ আইপিএল মরসুম হতে পারে বলে জল্পনা আছেই। তবে ধোনি কোনওদিনই জল্পনা-কল্পনায় তেমন কান দেননি। নিজের সময় মতোই সকলকে চমকে দিয়ে এসেছিল প্রথমে টেস্ট ও পরে তাঁর আন্তর্জাতিক অবসরের ঘোষণা। তাই আইপিএল থেকে তিনি কবে অবসর নেবেন সেই বিষয়ে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা কতটা উচিত হবে, সেই নিয়ে সন্দেহ রয়েইছে।

 

হৃষিকেশে বিরুষ্কা

বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ চললেও, সেই সিরিজে ভারতী. দলে বিরাট কোহলি (Virat Kohli) নেই। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের আগে আপাতত বিশ্রামে রয়ছেন কোহলি। বিশ্রামের মাঝেই স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে পুজো করতে দেখা যায় 'বিরুষ্কা'কে (Virushka)।

খবর অনুযায়ী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আশ্রমেই সকলের সঙ্গে পুজো অর্চনা করবেন এবং তারকা দম্পতির তরফে এক লঙ্গরেরও আয়োজন করা হয়েছে। বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে চললেও, বিরাট এই সিরিজে ভারতীয় দলের অঙ্গ নন। তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এই সুযোগেই আশ্রমে পৌঁছে গেলেন বিরুষ্কা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ভারত-শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রামে থাকাকালীন বৃন্দাবনের এক আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তারপরেই মাঠে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকান বিরাট। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজেও বিরাট কোহলির শতরান হাঁকান কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: খারাপ পিচের পরিণামে চাকরি হারালেন লখনউয়ের পিচ প্রস্তুতকারক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর

ভিডিও

Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget