এক্সপ্লোর

WTC Final 2023: লক্ষ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়, ইংল্যান্ড রওনা দিলেন শামি

Mohammad Shami: ১১টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামি মোট ৪০টি উইকেট নিয়েছেন।

মুম্বই: আর ঠিক দিন ছয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023)। ইংল্যান্ডের ওভালে খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল (IND vs AUS)। গতবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হতাশা ঝেড়ে ফেলতে মরিয়া টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে রোহিত শর্মা, বিরাট কোহলি, উমেশ যাদবরা অনুশীলন শুরু করে দিয়েছেন। এবার বিলেতের উদ্দেশে রওনা দিলেন মহম্মদ শামিও (Mohammad Shami)।

বিলেতে পাড়ি দিলেন শামি

সদ্যই আইপিএল শেষ হয়েছে। সেই আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন শামি। তাই বাকিদের থেকে খানিকটা পরেই বিলেত সফর করছেন তিনি। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ২৮টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে পার্পল ক্যাপ জেতেন শামি। ফর্ম্যাট ও বলের রং বদলালেও ভারতীয় দলের আশা করবেন শামি যেন নিজের ফর্ম ধরে রাখতে পারেন। ভারতের ম্যাচে ভাল পারফর্ম করতেও শামির ছন্দে থাকাটা জরুরি। ভারতকে জেতাতে মরিয়া হবেন শামিও।

সেই লক্ষ্যেই বিলেত রওনা দিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন শামি। সেইগুলিতে তাঁকে প্রথমে বিমানবন্দরে বসে থাকতে এবং পরে বিমানের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে। শামি এই পোস্টটির ক্যাপশনে লেখেন, 'ব্রিটেনের সফরে যাচ্ছি। হাজার মাইল দূরত্ব অতিক্রম করার সফরের শুরুটা এক পা এগিয়েই হয়।'

 

অজিদের বিরুদ্ধে শামির রেকর্ড

বুমরা চোট সারিয়ে ধীরে ধীরে অনুশীলন শুরু করলেও, এখনও তিনি ম্যাচ ফিট নন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেই। তাঁর অনুপস্থিতিতে শামির ওপর সিনিয়র বোলার হিসাবে দায়িত্বটা আরও খানিকটা বেড়েই যায় বটে। অজিদের বিরুদ্ধে শামির রেকর্ড কিন্তু বেশ ভালই। ১১টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামি মোট ৪০টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৩১.২৮।শামির কেরিয়ারের সেরা পারফরম্যান্সটিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আসে। ২০১৮ সালে তিনি পারথে তিনি অজিদের বিরুদ্ধে ৫৬ রান খরচ করে ছয়টি উইকেট নিয়েছিলেন।  

ইংল্যান্ডে শামির পারফরম্যান্স খুব আহামরি না হলেও, গত ইংল্যান্ড সফরে তিনি ১১টি উইকেট নিয়েছিলেন। ওভালে একটিমাত্র ম্যাচ খেলে শামি মাত্র দু'টি উইকেট নিয়েছেন। ভারতীয় সমর্থকরা আশা করবেন পুরনো হতাশা পিছনে ফেলে তিনি আইপিএলের মতোই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও যেন বল হাতে আগুন ঝরান।

আরও পড়ুন: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget