এক্সপ্লোর

Mohammed Azharuddin: তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, ইডির সামনে হাজিরা দিলেন মহম্মদ আজহারউদ্দিন

Enforcement Directorate:  প্রাথমিকভাবে আজহারউদ্দিনকে ৩ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল।

হায়দরাবাদ: তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির গুরুতর অভিযোগ উঠেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate) আগেই সমন পাঠিয়েছিল মহম্মদ আজরহারউদ্দিনকে (Mohammed Azharuddin)। এবার সেই কাণ্ডেই ইডি-র সামনে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আজহারউদ্দিনের ইডির অফিসে যাওয়ার খবর পিটিআই সূত্রে নিশ্চিত করা হয়। 

একদা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন আজহার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এই প্রথমবার কংগ্রেসের নেতাকে সমন পাঠানো হল। বৃহস্পতিবার, ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিররার নির্দেশ দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। তবে আজহারউদ্দিন ইডির অফিসে যাননি। তিনি হাজিরার আগে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপক পদ্ধতির উন্নতির জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের হেরফেরের অভিযোগ উঠেছে আজহারউদ্দিনের বিরুদ্ধে।

আজহারকে ইডির সামনে হাজিরা দিয়ে গোটা ঘটনায় তাঁর ভূমিকা প্রসঙ্গে জানানোর জন্য ডাকা হয়েছিল। হায়দরাবাদের অ্যান্টি-কর্পারেশন ব্যুরোর দায়ের করা তিনটি এফআইআরের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাসে ইডি তেলেঙ্গানার  নয় জায়গায় অভিযান চালায়। চার্জশিটে অভিযোগ আনা হয় যে ডেডলাইন থাকরা সত্ত্বেও স্টেডিয়ামের বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে অত্যাধিক দেরি করা হয়। এর ফলে স্বাভাবিকভাবেই প্রচুর বাড়তি খরচ হয়। পরিচিত কন্ট্রাক্টারদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন সচিব, সভাপতিদের বিরুদ্ধে। এমনকী বিভিন্ন কোম্পানিকে অগ্রিম অর্থ দেওয়া হলেও, অনেক ক্ষেত্রে কোনওরকম কাজই হয়নি।

এইসব অভিযোগের ভিত্তিতেই গাদ্দাম বিনোদ, শিবলাল যাদব, আর্শাদ আয়ুব, যারা অতীতে যথাক্রমে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সচিবের দায়িত্ব পালন করেছেন, তাঁদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। ডাকা হয় আজহারকেও। প্রাথমিকভাবে আজহারউদ্দিনকে ৩ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। তবে তিনি সেইদিন যাননি। অতিরিক্ত সময় চেয়ে নেন আজহার। সেই আর্জিতে সারা দিয়ে তাঁকে আজ, ৮ অক্টোবর হাজিরার নির্দেশ দেয় ইডি। সেইমতোই ইডির সামনে হাজিরা দিলেন তিনি। ক্রিকেটার হিসাবে বিতর্কে জড়িয়েছিলেন আজহার। এবার প্রশাসক আজহারকে নিয়েও বিতর্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাড়িতে দুর্গাপুজোর আয়োজন মেহতাবের; মায়ের কাছে সুবিচারের প্রার্থনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget