এক্সপ্লোর

Shami on Rohit: আশানুরূপ পারফর্ম না করলেই... মাঠে অধিনায়ক রোহিতের আচরণ প্রসঙ্গে অকপট মহম্মদ শামি

Indian Cricket Team: রোহিত শর্মাকে কিন্তু একাধিকবার মাঠেই মেজাজ হারাতে যেমন দেখা গিয়েছে, তেমন না না মজাদার মন্তব্য করতেও স্টাম্প মাইকে শোনা গিয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ২২ গজে উপস্থিত মানেই মনোরঞ্জন। ব্যাট হাতে 'হিটম্যান'র লম্বা লম্বা ছক্কা দর্শকদের মন মাতায়। আবার মাঠে তাঁর হাবভাবও সকলকে কিন্তু মাতিয়ে রাখে। রাগ হোক বা মজাদার কোনও মন্তব্য, রোহিত মাঠে নিজের আবেগ ব্যক্ত করতে কিন্তু কখনও পিছপা হননা। রোহিত মাঠে ঠিক কেমন, এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)।

শামির মতে সকলকে নিজের সাধারণ খেলার খেলার স্বাধীনতা দেন। তবে কেউ যদি অধিনায়কের আশানুরূপ পারফর্ম করতে না পারেন, তখনই মেজাজ হারান তিনি। শামি বলেন, 'রোহিতের সবথেকে ভাল বিষয় হল ওঁ সকলকে স্বাধীনতা দেন। তবে ওঁর আশানুরূপ যদি কেউ পারফর্ম করতে না পারে, তখনই ওঁর কিছু প্রতিক্রিয়া দেখা যায়। ওঁ কারুর কোনও ভুলত্রুটি হলে ধরিয়ে দেয়। কিন্তু তারপরেও কেউ যদি একই ভুল করতে থাকে, তখন তো যা হয় আমরা টিভির পর্দায় সবটাই দেখতে পাই।'

শামির এই মন্তব্যের জবাবে রোহিতও কিন্তু পাল্টা মন্তব্য করেন। নিজের দিকটা বোঝানোর চেষ্টা করেন। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি সকলকে নিজেদের মতো খেলতে বলি। নিজেদের স্বভাববিরুদ্ধ কোনওকিছু করতে না করি। তবে সেক্ষেত্রে আমার যা স্বভাব আমায়ও তো মাঠে তেমনই আচরণ করতে হবে না! নিজেকে আটকে রাখলে তো চলে না।'

আপাতত ভারতীয় দলের ম্যাচ নেই। রোহিত ছুটি কাটাচ্ছেন। তাঁকে পার্কে কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে, তো আবার কখনও ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কার্ডিও সেশন করছেন তিনি। অপরদিকে, মহম্মদ শামি চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে শামি আর মাঠে নামতে পারেননি। তাঁর অস্ত্রোপ্রচারও হয়েছে। এবার মাঠে ফেরার পালা। জাতীয় দলের হয়ে তাঁর ফিরতে এখনও খানিকটা সময় বাকি। তবে তার আগে নিজের ফিটনেস প্রমাণ করতে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নামতে পারেন শামি। তিনি রঞ্জিতে খেলেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ইতিহাস গড়ার দিনেও মেজাজ হারালেন শাকিব, রেগে বল ছুড়লেন রিজওয়ানের দিকে 

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget