এক্সপ্লোর

Gurbaaz Gets CSK Jersey: সিএসকে অধিনায়ক ধোনির সই করা জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত কেকেআর তারকা

Rahmanullah Gurbaz: গুরবাজ তাঁর ধোনিপ্রীতির কথা এর আগেও বহুবার প্রকাশ্যে জানিয়েছেন।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার আর কিছুই থাকে না। গোটা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের ক্রিকেটপ্রেমী যে কোনও দেশে ধোনির অগণিত ভক্ত রয়েছে। তবে তাঁর জনপ্রিয়তা কেবলমাত্র সাধারণ জনগণে সীমিত নয়, বহু তারকা ক্রিকেটাররাও ধোনির ভক্ত। আইপিএলে প্রায়সই সেই প্রমাণ পাওয়া যায়।

গুরবাজকে ধোনির উপহার

আইপিএলের সময় বহু ক্রিকেটারকেই পরামর্শ নিতে প্রায় প্রায়ই ধোনির কাছে ছুটে যান। সেই অগণিত সমর্থকের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের তারকা কিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। গুরবাজ তাঁর ধোনিপ্রীতির কথা এর আগেও বহুবার প্রকাশ্যে জানিয়েছেন। এ মরশুমের আইপিএলকলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় সিএসকের বিরুদ্ধে ম্যাচ শেষেও গুরবাজকে ধোনির সঙ্গে ছবি তুলতে কথা বলতে দেখা গিয়েছিল। এবার তাঁর প্রিয় ক্রিকেটারের কাছে থেকে বিশেষ পুরস্কারও পেয়ে গেলেন গুরবাজ।

গুরবাজের জন্য চেন্নাই সুপার কিংসের এক সই করা জার্সি উপহার হিসাবে পাঠান সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। স্বাভাবিকভাবেই ধোনির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত গুরবাজ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধোনির সই করা জার্সির ছবি শেয়ার করে লেখেন, 'ভারত থেকে আমাকে এই উপহার পাঠানোর জন্য অনেক ধন্যবাদ ধোনি স্যার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahmanullah Gurbaz (@rahmanullah.gurbaz)

পূর্বাঞ্চলের ম্যাচ দিয়ে শুরু দলীপ ট্রফি

২৮ জুন থেকে এ বারের দলীপ ট্রফি (Duleep Trophy) টুর্নামেন্ট শুরু হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাথে নামতে চলেছে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল (East Zone)। মধ্যাঞ্চলের (Central Zone) বিরুদ্ধে আলুর ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের ম্যাচ দিয়ে এবারের দলীপ ট্রফি শুরু হতে চলেছে। এই একইদিনে আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল একে অপরের মুখোমুখি হবে।

এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে উত্তর-পূর্বাঞ্চলই ষষ্ঠ তথা নবতম সংযোজন। ২৮ মে আয়োজিত হওয়া ম্যাচ দু'টিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল হিসাবে গণ্য করা হচ্ছে। তাই এই ম্যাচে জয়ীরা টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নেবে। কোয়ার্টারে জয়ীরা সেমিফাইনালে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। গত বছরের টুর্নামেন্টে পশ্চিমাঞ্চল খেতাব জিতেছিল। রানার্স আপ হয়েছিল দক্ষিণাঞ্চল। তার ওপর ভিত্তি করেই তাঁদের সরাসরি শেষ চারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও বেঙ্গালুরুতেই আয়োজিত হবে। ১২ জুলাই চিন্নাস্বামীতে এই টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারিত হবে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, প্রাথমিক ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, প্রাথমিক ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
Indian Cricket Team Coach : ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
Virat Kohli: পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?
পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?
IND vs ENG: ৬ মাস পরে ইংল্যান্ডের ওয়ান ডে একাদশে রুট, ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে থাকছে চমক
৬ মাস পরে ইংল্যান্ডের ওয়ান ডে একাদশে রুট, ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে থাকছে চমক

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget