এক্সপ্লোর

MS Dhoni: 'ভাল ক্রিকেট খেললে পিআরের কোনও প্রয়োজন হয় না', সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে সোজাসাপ্টা ধোনি

Mahendra Singh Dhoni: তাঁর সঙ্গে কাজ করা সকল ম্যানেজারই তাঁকে কোনও না কোনও সময় সোশ্যাল মিডিয়ায় আরও অ্যাক্টিভ হওয়ার অনুরোধ করেছেন।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), মাঠে তাঁর সাফল্যের জুড়ি মেলা ভার। তবে ২২ গজের বাইরের সময়টা সম্পূর্ণভাবে প্রচারের আলো থেকে দূরেই থাকার চেষ্টা করেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। সোশ্যাল মিডিয়ার প্রতি তাঁর অনীহা সর্বজনবিদিত। পিআর নিয়ে সম্প্রতি তাঁর এক মন্তব্যে ফের একবার ধোনি যে আর পাঁচজন ক্রিকেটারের থেকে আলাদা, তা আবারও প্রমাণ হয়ে গেল।

ধোনি সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন। এই নিয়ে তাঁকে অতীতেও ব্যাখা দিতে শোনা গিয়েছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায় যে তিনি কখনই সোশ্যাল মিডিয়া পছন্দ করেননি। ধোনিকে বলতে শোনা যায়, 'আমার কখনই সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ ছিল না। আমি ২০০৪ সালে খেলা শুরু করি। কিছুদিন পরে ট্যুইটারের প্রচলন বাড়ে, তারপর ইনস্টাগ্রাম আসে। এতদিনে প্রচুর ম্যানেজারের সঙ্গে কাজ করেছি এবং প্রত্যেকেই আমায় পিআরের জন্য বলেছিল, যাতে আমার এটা ওটা বজায় থাকে। তবে প্রত্যেককে আমি একটাই কথা বলি যে ভাল ক্রিকেট খেললে পিআরের কোনও প্রয়োজন হয় না।'

 

ধোনির পিআর সম্পর্কিত এই মন্তব্যেই বোঝা যায় তিনি ভিন্ন। তিনি বহুদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কেবল আইপিএলেই তাঁর দেখা মেলে। সেই দিকেই তাকিয়ে থাকেন ধোনিপ্রেমীরা। এবারেও মাহিকে সিএসকের জার্সিতে খেলতে দেখা যাবে। আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়েও আপডেট দিলেন ধোনি। 'ক্যাপ্টেন কুল' বলেছেন, 'আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।'

ধোনির ফিটনেস মন্ত্র কী? নিজেই জানিয়েছেন মাহি। বলেছেন, 'মাঝের সময় আমি বিভিন্ন ধরনের খেলাধুলোয় নিজেকে ফিট রাখি। খাওয়াদাওয়া, জিম সব কিছুতেই খেয়াল রাখতে হয়। সময় পেলেই আমি অন্যান্য খেলা যেমন টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল খেলি। তাতে নিজেকে সবচেয়ে ভালভাবে ফিট রাখা যায়।' ৪০ পার করলেও ধোনি যে এই মন্ত্রেই ফিট, তা কিন্তু বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: যে বলে আগুন ঝরিয়েছেন বাবা, সেই বল হাতেই খেলায় মত্ত বুমরা-পুত্র, মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget