এক্সপ্লোর

Neil Wagner Retirement: হঠাৎই ক্রিকেটকে বিদায়, অবসর ঘোষণার মঞ্চেই কেঁদে ভাসালেন নীল ওয়াগনার

Neil Wagner: নীল ওয়াগনার নিউজ়িল্যান্ডের হয়ে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী।

ওয়েলিংটন: হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন নিউজ়িল্যান্ডের তারকা ফাস্ট বোলার নীল ওয়াগনার (Neil Wagner)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিউয়িদের (NZ vs AUS) টেস্ট সিরিজ় শুরুর আগেই এই সিদ্ধান্ত জানান বাঁ-হাতি তারকা ফাস্ট বোলার। ২০১২ সালে থেকে শুরু ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানানোর কথা ঘোষণা করার সময়ই কেঁদে ভাসান ওয়াগনার।

ওয়াগনার অজ়িদের বিরুদ্ধে কিউয়ি স্কোয়াডে থাকলেও তিনি প্রথম টেস্টের একাদশে সুযোগ পাবেন না এবং ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের আগে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই নীল জানতে পারেন। এই বিষয়ে কিউয়ি কোচ গ্যারি স্টিডের সঙ্গে আলোচনার পরেই তাই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। আর অবসর ঘোষণার সময়ই হাউ হাউ করে সর্বসমক্ষে কান্নায় ভেঙে পড়েন বছর ৩৭-র তারকা ফাস্ট বোলার।

কিউয়িদের হয়ে টেস্টের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী ওয়াগনার। সাদা বলের ক্রিকেটে তিনি ৬৪টি ম্যাচে ২৬০টি উইকেট নিয়েছেন। ওয়াগনার অবসরের ঘোষণা করে বলেন, 'আমি জানতাম সময়টা এগিয়ে আসছে। গত সপ্তাহে আমি নিজের ভবিষ্যৎ নিয়ে বিস্তর চিন্তা-ভাবনা করি। তার পরেই সিদ্ধান্ত নিই যে এটাই সঠিক সময় নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার। অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে এটাই সেরা সময়। বাকিরা দলটাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাটনটা তাঁদের হাতে এখন।'

তবে অবসর নিলেও কিন্তু তাঁকে নিউজিল্যান্ডের নেটে বল করতে দেখা গিয়েছে। তিনি শেষ এক সপ্তাহে জাতীয় শিবিরে কাটাতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছিলেন ওয়াগনার। তবে ছুটির আমেজ নয়, নেটে পুরোদমে বোলি করে ঘাম ঝরান তারকা ফাস্ট বোলার। শনিবার, ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজ়িল্যান্ড- অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ়। নিজে না খেললেও সেই সিরিজ়ের জন্য সতীর্থদের প্রস্তুতিতে মদত করলেন তিনি। 

 

ভারতীয় ব্য়াটিংকে টেস্ট চ্যাম্পিয়নশিপ গুঁড়িয়ে কিউয়ি দলকে খেতাব জিততে সাহায্য করেছিলেন ওয়াগনার। তিনি কিন্তু নিজের হার না মানা মানসিকতা এবং অদম্য ইচ্ছাশক্তির জন্য স্মরণীয় হয়ে থাকবেন। 

আরও পড়ুন: মাত্র ৩৩ বলেই সেঞ্চুরি, টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বরেকর্ড নামিবিয়া তারকার

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget