এক্সপ্লোর

ODI World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ রানের ইনিংসেই সর্বকালীন ইতিহাস গড়লেন রচিন রবীন্দ্র

NZ vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪২ রানের ইনিংসের সুবাদেই বিশ্বরেকর্ড গড়লেন রবীন্দ্র।

বেঙ্গালুরু: দুই কিংবদন্তির নাম মিলিয়ে তাঁর নাম। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা দুই ব্যাটার সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের নাম মিলিয়ে রচিন রবীন্দ্রর (Rachin Ravindra) নাম রাখা হয়েছিল। তাই তিনি ব্যাট হাতে রেকর্ড গড়বেন এটাই তো স্বাভাবিক। চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে সকলেরই নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নিউজ়িল্যান্ডের হয়ে (NZ vs SL) অর্ধশতরান হাতছাড়া করলেও, বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলেন রবীন্দ্র। এই ইনিংসের সুবাদেই তিনি চলতি বিশ্বকাপের সর্বাধিক রানসংগ্রাহক তো হনই, পাশাপাশি নিজের প্রথম বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহকও হয়ে গেলেন তিনি। রবীন্দ্র চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নয় ম্যাচে নিউজ়িল্যান্ডের হয়ে ৭০.৬২ গড়ে মোট ৫৬৫ রান করেছেন। এটি নিজের প্রথম বিশ্বকাপ খেলা যে কোনও ব্যাটারের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ।

রবীন্দ্র ইংল্যান্ডের তারকা কিপার-ব্যাটার জনি বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন। বেয়ারস্টো ২০১৯ সালে নিজের প্রথম বিশ্বকাপে ৫৩২ রান করেছিলেন। তাঁর রেকর্ডই ভাঙলেন তিনি। এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন পাকিস্তানের মহাতারকা তথা বর্তমান অধিনায়ক বাবর আজম। বাবর ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে ৪৭৪ রান করেছিলেন।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ট্রেন্ট বোল্টের বল হাতে দাপটের পর রচিন ও ডেভন কনওয়ের ৮৬ রানের পার্টনারশিপে নিউজ়িল্যান্ড পাঁচ উইকেটে জয় সুনিশ্চিত করে। এই জয়ের সুবাদেই বিশ্বকাপের সেমিফাইনালেও নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলল কিউয়িরা।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড দলের শুরুটা দুর্দান্তভাবে হয়। দলের দুই তারকা ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। দুইজনে মিলে মাত্র ৭৪ বলে ৮৬ রান যোগ করেন। পাওয়ার প্লেতেই তাঁরা ৭৩ রান যোগ করেন। এখানেই শ্রীলঙ্কার জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। তবে লঙ্কান দল কিন্তু জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ জেনেও লড়াই করার চেষ্টা করে। 

নিউজ়িল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন দুষ্মন্ত চামিরা। দুরন্ত ছন্দে দেখানো কনওয়েকে অর্ধশতরানের দোরগোড়ায় ৪৫ রানে আউট করেন তিনি। ঠিক তার পরের ওভারেই রচিনকে ৪২ রানে সাজঘরের রাস্তা দেখান থিকসানা। তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডারিল মিচেলের কাঁধে এরপর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে। উইলিয়ামসন তেমন স্ট্রাইক না পেলেও, দুরন্ত গতিতে রান করতে থাকেন মিচেল। তবে দুই তারকাকেই সাজঘরে ফেরত পাঠান অ্যাঞ্জেলো ম্যাথিউজ়।

উইলিয়ামসন ১৪ রান করেন, মিচেল আউট হন ৪৩ রানে। মার্ক চ্যাপম্যান সাত রানে রান আউট হন। পাঁচ পাঁচটি সাফল্য পায় শ্রীলঙ্কা। তবে তা সত্ত্বেও, দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর কোনওসময়ই মনে হয়নি যে শ্রীলঙ্কা লড়াইয়ে ফিরতে পারে। ফলত সহজেই জয় পায় নিউজ়িল্যান্ড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: জন্মদিনে মহাকাব্যিক সেঞ্চুরি, ইডেনে বসল বিরাট-শতরানের ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget