এক্সপ্লোর

ODI World Cup 2023: ভারতীয় দলের উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন শুভমন গিল!

Shubman Gill: আফগানিস্তান ম্যাচ তো বটেই, সপ্তাহান্তে ভারত-পাকিস্তান ম্যাচেও শুভমন গিলের খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে।

চেন্নাই: বেশ কয়েকদিন ধরেই ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দল (Indian Cricket Team) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য নয়াদিল্লি পৌঁছে গেলেও, চেন্নাইতেই ছিলেন শুভমন গিল। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্বেগ আরও বাড়ল। খবর অনুযায়ী, শুভমনকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। আফগান ম্যাচেও নেই তিনি। অবশ্য আশা করা হচ্ছিল সপ্তাহান্তে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ভারতীয় একাদশে ফিরতে পারেন। তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। গিলের প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই নাকি ভারতীয় বোর্ড তাঁকে বাকি দলের সঙ্গে নয়াদিল্লি উড়ে যাওয়ার অনুমতি দেয়নি।

তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় দলের মেডিক্যাল দল। এই পরিস্থিতিতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল আরও ক্লান্ত, অবসন্ন করে তুলতে পারে পাঞ্জাবের তারকাকে। সেই কারণে শুভমন চেন্নাইয়েই রেখে দেওয়া হয়েছিল। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছিল চণ্ডীগড়ে নিজের বাড়িতেও ফিরে যেতে পারেন তিনি। অবশ্য এমনটা হচ্ছে না বলে আগেই খবর ছিল।

এবার তাঁকে বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি করা হল। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, শুভমনের মাঠে ফিরতে ফিরতে অন্তত ১৯ অক্টোবরের বাংলাদেশ ম্যাচ। শুভমনের অনুপস্থিতিতে ভারতের হয়ে কাকে ওপেন করতে দেখা যাবে? এক্ষেত্রে কিন্তু ঈশান কিষাণেরই পাল্লা ভারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনিই টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং পার্টনার হয়ে মাঠে নামতে পারেন। তিনি প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, তার উপরেই ফের একবার আস্থা রাখতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

তবে ইনফর্ম গিল না থাকলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ জিততে তেমন কোনও সমস্যা হয়নি। মাত্র ১৯৯ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করার পরে ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও, বিরাট কোহলি ও কেএল রাহুলের দুরন্ত ১৬৫ রানের পার্টনারশিপে ভর করে জয় পায় ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার সমালোচনা মেনে নেওয়া কঠিন ছিল, ফর্মে ফিরে অকপট রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget