এক্সপ্লোর

Pakistan Cricket: পরিচারিকাকে যৌন নির্যাতন! আটক পাকিস্তান কিংবদন্তি আবদুল কাদিরের ছেলে

Abdul Qadir: আবদুল কাদির নিজের সময়কার সেরা স্পিনারদের মধ্যে অন্যতম ছিলেন। পাকিস্তানের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

ইসলামাবাদ: বাবা ছিলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার, ভাইও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আর তিনি কি না ধরা পড়লেন যৌন নির্যাতনের অভিযোগে! কথা হচ্ছে সুলেমান কাদিরের বিষয়ে। পাকিস্তানের কিংবদন্তি বোলার আবদুল কাদিরের (Abdul Qadir) ছেলের বিরুদ্ধে এক পরিচারিকা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ঘটনাটি সুলেমানের ফার্ম হাউসে ঘটেছে বলে অভিযোগ। পুলিশে এফআইআর দায়ের করা হলে সুলেমানকে আটক করা হয়েছে। 

ওই অভিযোগকারিণী দায়ের করা এফআইআরে দাবি করেছেন যে তিনি সুলেমানের বাড়িতে কাজ করেন। তাঁকে সুলেমান তাঁর ফার্ম হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। অভিযোগকারিণীকে মেডিক্যাল চেকআপে পাঠানো হয়েছে তাঁর ধর্ষণের অভিযোগ সত্য কি না যাচাই করতে। পুলিশের দাবি আইন অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হবে।

আবদুল কাদির নিজের সময়কার সেরা স্পিনারদের মধ্যে অন্যতম ছিলেন। পাকিস্তানের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অনেকেই তাঁকে লেগ স্পিনের দক্ষতাকে পুনরুদ্ধার করার কারিগর হিসাবে মনে করেন। সেই আবদুল কাদিরের চার ছেলের অন্যতম সুলেমান। সুলেমানের বাবা এবং ভাই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করলেও তিনি সেই সুযোগ পাননি। অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬টি এবং লিস্ট এ ক্রিকেটে তিনি ২০০৫ থেকে ২০১৩-র মধ্যে মোট ৪০টি ম্যাচ খেলেছেন। 

অপরদিকে, পাকিস্তান ক্রিকেটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে টালবাহানা চলছে। মেগা টুর্নামেন্ট শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। দলও ঘোষণা করে দেওয়া হয়েছে। তাও পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। 

জল্পনা তৈরি হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির বৈঠকের পর। পিসিবি প্রধান জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে নাকি আলোচনা হয়েছে। একটা সিদ্ধান্ত জানানো হবে দ্রুত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আদৌ খেলবে কি না, তা নিয়ে আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোমবার তা জানিয়েছেন।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে বৈঠক করেন নকভি। জানা গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে। বিশ্বকাপ নিয়ে সমস্ত পরিস্থিতি পাক প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছেন নকভি। বৈঠক শেষে নকভি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রধানমন্ত্রী মিয়াঁ মহম্মদ শাহবাজ় শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির অবস্থান এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানিয়েছি। তিনি বলেছেন, 'আমরা সব বিকল্প খোলা রেখে সমাধান করব।' চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে বলে ঠিক হয়েছে বৈঠকে।' পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবিও দিয়েছেন নকভি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget