এক্সপ্লোর

Pakistan vs Bangladesh Test: দ্বিশতরানের আগে ডেক্লারেশন, বাংলাদেশ ম্যাচে সাজঘরে ফেরার পথে বাবরের দিকে ব্যাট ছুড়লেন রিজওয়ান

Mohammad Rizwan: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ রিজওয়ান প্রথম ইনিংসে ২৩৯ বলে অপরাজিত ১৭১ রান করেন।

রাওয়ালপিন্ডি: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (Pakistan vs Bangladesh 1st Test) বেশ শক্তিশালী স্থানে পাকিস্তান ক্রিকেট দল। সৌজন্যে দুই সেঞ্চুরিয়ান, সদ শাকিল ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। সদ ১৪১ রানের ইনিংস খেলে আউট হলেও, রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকেন। ছয় উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন পাকিস্তান শান মাসুদ। এরপরেই সাজঘরে ফেরার সময় বাবর আজমের (Babar Azam) দিকে নিজের ব্যাট ছুড়ে দেন রিজওয়ান।

ইনিংসের শুরুতে পাকিস্তান বেশ চাপে পড়ে গিয়েছিল। ১৬ রানেই তিন উইকেট হারিয়েছিলেন তারা। সেখান থেকেই ইনিংস সামলান রিজওয়ান। শাকিলকে সঙ্গে নিয়ে দ্বিশতরানের পার্টনারশিপে দলকে ৪০০ রানের গণ্ডি পার করান তিনি। তিনি দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্ত তার আগেই পাকিস্তান অধিনায়ক ইনিংস ঘোষণ করায় খানিক বিতর্ক হয় বটে। তবে রিজওয়ানের আচরণে তেমন কিছুই বোঝা যায়নি। বরং সাজঘরে ফেরার সময় তাঁর ও বাবরের এক ঘটনা নেটিজেনদের বেশ নজর কাড়ে। 

রিজওয়ানের অনবদ্য ইনিংসকে বাহবা জানাতে পাকিস্তানের ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের সামনে জড়ো হন। তখনই মজার ছলে বাবরের দিকে নিজের ব্যাট ছুড়ে দেন রিজওয়ান। বাবর ব্যাটটি ধরেন এবং দুই তারকাকেই হাসিমুখে দেখা যায়। বাবর এবং রিজওয়ান পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করেন। দুইজনের বন্ধুত্বও বেশ গভীর। এই ঘটনার মাধ্যমে ফের একবার দুইজনের মধ্যেকার বন্ধুত্ব ধরা পড়ল।

 

 

রিজওয়ান এবং শদ শাকিল বাকি পাকিস্তান ওপেনার সাইম আয়ুব ৫৬ রানের ইনিংস খেলেন। ইনিংসের একেবারে শেষের দিকে শাহিন আফ্রিদিও বেশ কয়েকটি বড় শট হাঁকান। তাঁর ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯ রানের ইনিংস। রিজওয়ান এবং শাহিন ভালভাবেই এগোচ্ছিলেন। তবে রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকাকালীনই ইনিংস ঘোষণা হওয়ায় দ্বিশতরানের সুযোগ পাননি তিনি। এই নিয়ে অনেক মহলেই প্রশ্ন উঠছে। অনেকে আবার এই ঘটনার সঙ্গে ২০০৪ সালে পাকিস্তানের মাটিতেই সচিন ১৯৪ রানে ব্যাট করার সময় রাহুল দ্রাবিড়ের ইনিংস ঘোষণার স্মৃতিও টেনে আনছেন।

পাকিস্তানের প্রথম ইনিংসের বিরাট রানের পর ব্যাট করতে নেমে প্রথম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৩৪ রান।ওপার বাংলার দলের হয়ে আপাতত ওপেনার শাদমান ইসলাম ৫৩ ও মমিনুল হক ৪৫ রানে ব্যাটিং করছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget