এক্সপ্লোর

Champions Trophy: বিশ্বচ্যাম্পিয়নরা বিপাকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ককে ছাড়াই নামতে হতে পারে অস্ট্রেলিয়াকে

Pat Cummins: চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দলে অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি তিনি।

সিডনি: তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফিও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) তাঁর মাঠে নামা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

তিনি, প্যাট কামিন্স (Pat Cummins)। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দলে অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি তিনি। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স না খেললে স্মিথকেই হয়তো নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক করা হতে পারে ট্র্যাভিস হেডকেও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald) বলেছেন, 'প্যাট কামিন্স এখনও বল করার মতো জায়গায় আসেনি। ফলে এখনও ও অনিশ্চিত। তাই আমাদের একজন অধিনায়ক চাই।' আর সেখানে নাম উঠে আসছে মূলত দুজনের। স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কাতেও তাঁর কাঁধেই রয়েছে নেতৃত্বের দায়িত্ব। পাশাপাশি ছন্দে থাকা হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?

ম্যাকডোনাল্ডও উড়িয়ে দেননি। বলেছেন, 'স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে নিয়ে আমাদের শিবিরে আলোচনা চলছে। স্টিভ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে যথেষ্ট ভালভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে। তবে কামিন্সের খেলার সম্ভাবনা কম। সেটা আমাদের জন্য দুঃখের।' অস্ট্রেলিয়ার কোচ আরও জানান যে, কামিন্স ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কয়েকদিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট চলে আসার কথা। তারপরই কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২২ ফেব্রুয়ারি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pat Cummins (@patcummins30)

বর্ডার-গাওস্কর ট্রফিতে পাওয়া চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি প্যাট কামিন্স। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলে নেই তিনি। চোট থেকে সেরে উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাঠে ফেরার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের আশঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কামিন্সের খেলার সম্ভাবনা কার্যত নেই।

আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget