এক্সপ্লোর

Pakistan Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পিসিবির উপহার বাবর-শাহিনকে, কী পেলেন ২ তারকা?

Babar And Shaheen: সম্প্রতি আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্য়াচের সিরিজের শেষ ম্য়াচ আজ। আগের দুটো ম্য়াচে একটি আইরিশরা ও একটি পাক দল জিতেছে

ডাবলিন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) সামনে। তার আগেই আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20 Series) সিরিজ খেলছে পাকিস্তান শিবির। আর সেই সিরিজের মাঝেই এবার পুরস্কৃত করা হল পাক দলের ২ সিনিয়র ক্রিকেটার বাবর আজম (Babar Azam) ও শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi)। বিশেষ জার্সি তাঁদের হাতে তুলে দেওয়া হয় পিসিবির তরফে। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভির উপস্থিতিতে বাবর ও আফ্রিদিকে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। উল্লেখ্য়, পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্য়াচের সিরিজের ফল ১-১। আজ সিরিজের শেষ ম্য়াচে খেলতে নামছে দুই দল। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে আয়ারল্য়ান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচ জিতেই সমতা ফিরিয়েছে পাক দল সিরিজে। আর সেই জয় অধিনায়ক হিসেবে বাবর আজমের টি-টোয়েন্টি কেরিয়ারে ৪৫ তম জয়। সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্য়াচ জয়ের নজির গড়েছেন পাক অধিনায়ক। আর চলতি সিরিজেই শাহিন আফ্রিদি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিনশো উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করেছেন। এই দুই কৃতিত্ব অর্জন করার জন্যই ২ তারকা ক্রিকেটারকে সম্মানিত করা হয় পিসিবির তরফে। ডাবলিনে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় এই নজির গড়েন ২ পাক তারকা। সেই ম্য়াচে ৭ উইকেট আইরিশদের হারিয়ে দেয় পাকিস্তান শিবির। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

২৯ বছর বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়লেন বাবর। সবচেয়ে বেশি ম্য়াচ তাঁর অধীনে জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর টেক্কা দিলেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। অন্য়দিকে পঞ্চম কনিষ্ঠতম বোলার হিসেবে তিনশো আন্তর্জাতিক উইকেট নেওয়ার নজির গড়লেন শাহিন। তাঁর আগে এই তালিকায় রয়েছেন কিংবদন্তি ওয়াকার ইউনিস (২২ বছর ১১৭দিন), সাকলিন মুস্তাক (২২ বছর ১৬৪ দিন), রশিদ খান (২৩ বছর ২৬৫ দিন), কাগিসো রাবাডা (২৩ বছর, ২৮৫ দিন)।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান শিবির। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে নিয়েছিল। সেই ম্য়াচে মহম্মদ রিজওয়ান ৪৬ বলে ম্য়াচ জেতানো ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও ৭৮ রানের ইনিংস খেলেন ফখর জামান।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget