এক্সপ্লোর

Prithvi Shaw: 'আমার কোনও বন্ধুই নেই', মানসিক স্বাস্থ্য় নিয়ে মুখ খুললেন জাতীয় দলে ব্রাত্য পৃথ্বী শ

Indian Cricket Team: শেষবার ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সিতে শকে খেলতে দেখা গিয়েছিল।

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টেকনিকে গলদ, নিয়মভঙ্গ করা এবং বারংবার চোট আঘাতের কবলে পড়ায় পৃথ্বী শ (Prithvi Shaw) ভারতীয় দলে আপাতত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাননি তিনি, এশিয়ান কাপের দলেও নেই শ। শেষবার ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সিতে শকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, সেই বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন শ।

ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন বলে সাফ জানিয়ে দেনেন শ। তিনি বলেন, 'আমাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার কোনও ব্যাখাই দেওয়া হয়নি। কেউ কেউ বলছিলেন আমার ফিটনেসের জেরে আমি বাদ পড়েছি। তবে আমি এখানে (বেঙ্গালুরুতে) এসে এনসিএ-তে সমস্ত ফিটনেস টেস্ট পাশ করেছি। তারপরে আবার ফিরে রান করি এবং টি-টোয়েন্টি দলে ফিরি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পায়নি। আমি ভীষণই হতাশ হয়েছিলাম। তবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে তো যেতেই হবে। তাছাড়া কিছু করার নেই। আমি কারুর সঙ্গে লড়াই করতে তো আর পারব না।'

শ এরপরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানান তাঁর কোনও বন্ধুবান্ধব নেই, এমনকী তিনি বন্ধু বানাতেও তেমন আগ্রহী নন। 'ব্যক্তি হিসাবে আমি নিজের মতো থাকতে পছন্দ করি। অনেকে আমার বিষয়ে অনেক কিছুই বলে থাকে, তবে যারা আমায় চেনেন, তারা জানেন যে আমার কোনও বন্ধু নেই। এই প্রজন্মের সকলের সঙ্গে তো এমনটাই হচ্ছে। নিজেদের আনন্দ, দুঃখ ভাগ করে নেওয়ার জন্য পাশে কেউ নেই। ব্যক্তিগতভাবে বলব, এইটা কিন্তু খুবই খারাপ। আজকাল তো কাউকে কিছু বলতেও ভয় লাগে। কী জানি পরের দিন হয়তো সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসল। আমি হাতেগোনা কয়েকজন বন্ধু রয়েছে। তাদের সঙ্গেও আমি সবকিছু ভাগ করিনা।' বলেন শ।

মুম্বইয়ের ওপেনার শ সম্প্রতি দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন। দলীপের সেমিফাইনাল ও ফাইনালে তিনি যথাক্রমে ২৬, ২৫, ৬৫ ও সাত রান করেছিলেন। এরপর তাঁকে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে। তিনি দেওধর ট্রফিতে খেলবেন না। আজ, মঙ্গলবার, ১৮ জুলাইই তাঁর সেই উদ্দেশে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল, তবে ভিসা সংক্রান্ত সমস্যায় দরুণ সেটা দিনকয়েক পিছিয়ে গিয়েছে।  

আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার

সেরা শিরোনাম

Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget