এক্সপ্লোর

Prithvi Shaw: রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন, খারাপ সময়ে চ্যাপেলের চিঠিতেই নিজেকে বদলাচ্ছেন পৃথ্বী

Prithvi Shaw And Greg Chappell Letter: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র। মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন। বেসামাল জীবনযাত্রার জন্য বারবার করে বিপদে পড়েছেন তিনি।

মুম্বই: ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে অ্য়াডিলেড টেস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। এরপর থেকে ব্যক্তিগত জীবনেও বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্য়ান্স গ্রাফ একেবারেই ভাল নয় সাম্প্রতিক সময়ে ডানহাতি তরুণ ব্যাটারের। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র। মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন। বেসামাল জীবনযাত্রার জন্য বারবার করে বিপদে পড়েছেন তিনি। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে বারবার পৃথ্বীর। তবে এই খারাপ সময়ে পৃথ্বীকে চিঠি পাঠিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। সেই চিঠিতেই প্রাক্তন অজি কোচ উদ্বুদ্ধ করেছেন তরুণ ব্যাটারকে। 

নিজের চিঠিতে চ্য়াপেল লিখেছেন, ''হাই পৃথ্বী, আমি জানি তুমি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হতাশ হচ্ছ বুঝতেই পারছি। তবে আমি জানাতে চাই যে এমন সময় তোমার মত অনেক ক্রীড়াবিদদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই সময়টাই তাঁদের কেরিয়ার ও চরিত্র গঠনের জন্য সাহায্য করে।'' সেই চিঠিতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলেন, ''তোমাক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে দেখেছিলাম। তোমার মধ্যে অসাধারণ প্রতিভা দেখতে পেয়েছিলাম। তুমি সেই টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার ছিলে। আমি নিশ্চিত তোমা মধ্যে থেকে সেরাটা এখনও আসেনি।''

এই চিঠি পাওয়ার পরই নিজের ফিটনেস নিয়ে খাটাখাটনি শুরু করে দিয়েছেন পৃথ্বী। ২৫ বছরের তরুণ ব্যাটার রানিং, ড্রিলিং শুরু করে দিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেনার অমোঘ পণ্ডিতের কড়া নজরদারিতে ফিটনেস নিয়ে অনুশীলন শুরু করেছেন পৃথ্বী।

চ্যাপেল তাঁর চিঠিতে আরও লিখেছেন, ''কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ানের মত ব্যক্তিকেও খারাপ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছিল। তাঁকেও লড়াই করে ফিরে আসতে হয়েছিল। ওঁরাও দারুণ পারফর্ম করেছিল সুযোগ পাওয়ার পরে।''

২০১৭ সালে পৃথ্বী শ-র নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছরই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ চলে আসে পৃথ্বী। অভিষেকেই শতরান। টেস্টে তিনটি অর্ধশতরানও রয়েছে। কিন্তু নিজের জায়গা ভারতীয় দলে মজবুত করতে পারেননি। অন্য়দিকে পৃথ্বী সেই যুব দলের সদস্য শুভমন গিল, অভিষেক শর্মারা ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের মূল গ্রহে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget