এক্সপ্লোর

Asia Cup 2023: এখনও সারেনি চোট, পাকিস্তান, নেপালের বিরুদ্ধে নেই কেএল রাহুল

Rahul Dravid: ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানান ভারতীয় দল শ্রীলঙ্কায় গেলেও, কেএল রাহুলের চিকিৎসা করবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল।

বেঙ্গালুরু: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপের (Asia Cup 2023) মহারণ। ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল এশিয়া কাপ অভিযান শুরু করবে। তার আগেই টিম ইন্ডিয়ার (Team India) শিবিরে খারাপ খবর। কেএল রাহুল দলের (KL Rahul) প্রথম দুইটি ম্যাচে খেলবেন না।

এশিয়া কাপের দল ঘোষণার পরেই টিম ইন্ডিয়ার পুরুষ দলের নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন করে চোট পেয়েছেন। তবে তিনি কয়টি ম্যাচ খেলবেন না, বা কতদিন মাঠের বাইরে থাকবেন, সেই বিষয়ে কিছুই জানাননি আগরকর। এবার সেই নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কেএল রাহুল ভারতের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। এশিয়া কাপ শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় কোচ বলেন, 'ও সম্পূর্ণ ফিট হওয়ার দিকে ভালভাবেই এগোচ্ছে। প্রথম দুই ম্যাচে অবশ্য ও খেলতে পারবে না, তবে ৪ সেপ্টেম্বরের পর ওর ফিটনেস আবার আমরা খতিয়ে দেখব।'

পাকিস্তানের পর ভারতীয় দল ৪ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে। এই দুই ম্যাচেই দলের তারকা কিপার-ব্যাটারকে পাবে না বলেই আপাতত জানাচ্ছেন কোচ। রাহুল দ্রাবিড় আরও জানান যে ভারতীয় দল শ্রীলঙ্কার জন্য উড়ে গেলেও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল রাহুলের চিকিৎসা করবেন। 

রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলের কাছে কিপার হিসাবে বিকল্প বলতে ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন। ঈশান ভারতের ১৭ জনের দলের সদস্য হলেও স্যামসন কিন্তু দলের রিজার্ভই রয়েছেন। অর্থাৎ একমাত্র রাহুল এশিয়া কাপ থেকে ছিটকে গেলে তবেই স্যামসন মূল দলে সুযোগ পাবেন। সুতরাং, আপাতত যা পরিস্থিতি, তাতে এশিয়া কাপে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ভারতের হয়ে উইকেটের পিছনে ঈশানকেই কিপিং করতে দেখা যাবে।

সেক্ষেত্রে তিনি কোথায় ব্যাট করবেন, সেই নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ রাহুল সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করলেও, ঈশান কিন্তু সাধারণত ওপেনিংই করেন। তবে রোহিত ও শুভমন গিলও রয়েছেন দলে। সেক্ষেত্রে কে ওপেনিং করেন, সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিরাটকে আউট করার মোক্ষম টোটকা, বোলারদের কী পরামর্শ দিলেন এনতিনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget