এক্সপ্লোর

Rahul Dravid: নিজের কোচিং কেরিয়ারে সবচেয়ে খারাপ সময় কোনটা ছিল দ্রাবিড়ের?

Rahul Dravid Update: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। কিন্তু তার মধ্যে একমাত্র শেষের ফাইনালটি খেতাব জিততে পারে ভারত।

মুম্বই: গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে চ্য়াম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের কোচিং কেরিয়ারও শেষ হয় তার সঙ্গে সঙ্গেই। তাঁর অধীনে ভারত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। কিন্তু তার মধ্যে একমাত্র শেষের ফাইনালটি খেতাব জিততে পারে ভারত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল যে নিজের কোচিং কেরিয়ারের সবচেয়ে নেতিবাচক মুহূর্ত কোনটি ছিল? সেই সময় ভারতের প্রাক্তন কোচ স্মৃতিচারণায় জানান, ২০২১-২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের স্মৃতিই এখনও ক্ষত হিসেবে রয়েছে গিয়েছে দ্রাবিড়ের জীবনে।

প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় কোচ বলেন, ''আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কোনটা কোচ হিসেবে থাকার সময়। তবে আমি অবশ্যই বলব যে শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরের কথা। সেখানে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছিলাম আমরা। সিরিজ জয়ের সুযোগ ছিল আমাদের কাছে। কিন্ত এরপরই দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আমাদের হারতে হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। এবার সেই সুযোগ ছিল। কিন্তু আমরা তা মিস করেছিলাম।''

এরপরই দ্রাবিড় আরও বলেন, ''আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার সেই সিরিজে ছিল না দলে। রোহিত শর্মার চোট ছি সেই সিরিজে। তবে ওই ২টি টেস্ট ম্যাচে জয়ের খুব কাছেই ছিলাম। তৃতীয় ইনিংসে আমাদের সামনে ভালো সুযোগ ছিল। সেখান থেকে অল্পের জন্য জিততে পারিনি আমরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা ভাল খেলেছে। শেষ ইনিংসে রান তাড়া করে জিতে নেয় প্রোটিয়া বাহিনী।''

কিছুদিন আগেই প্যরিস অলিম্পিক্সের মঞ্চে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় অলিম্পিক সংস্থা IOA-র সঙ্গে যৌথ উদ্যোগে প্যারিসে ইন্ডিয়া হাউস তৈরি করেছিল রিলায়েন্স ফাউন্ডেশন। সেখানেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি উদযাপনও করা হয়। সেখানে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। যে আলোচনা সভার নামকরণ করা হয়েছিল, 'ক্রিকেট অ্যাট দ্য অলিম্পিক্স - ডন অফ আ নিউ এরা'।         দ্রাবিড় ছাড়াও আছেন আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার জেফ অ্যালার্ডাইস, ড্রিম স্পোর্টসের সিইও হর্ষ জৈন। অ্যালার্ডাইস জানিয়ে রেখেছেন যে, সর্বোচ্চ পর্যায়ে খেলার সবরকম সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর তাঁরা। বিশ্বে ক্রিকেটের প্রসারে কাজও করতে চান।   

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget