এক্সপ্লোর

Ravindra Jadeja: গোটা ইনিংসে ঝুলিতে একটি মাত্র উইকেট, তাতেই একাধিক রেকর্ড গড়লেন জাডেজা

IND vs BAN: ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন জাডেজা। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিংহ, ইশান্ত শর্মা ও জাহির খান।

কানপুর: একটি মাত্র উইকেট নিলেই রেকর্ডবুকে নাম তুললেন। কিন্তু সেই এক উইকেট নিতেই সময় নিয়ে নিলেন ১০টি ওভার। টেস্ট কেরিয়ারে নিজের ৩০০ তম উইকেট তুলে নিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। ৭৪ ম্য়াচ সময় নিলেন জাডেজা। কানপুরের গ্রিনপার্কে বাংলাদেশের প্রথম ইনিংসে খালেদ আহমেদের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তারকা অলরাউন্ডার। ভারতের প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই রেকর্ড গড়লেন জাডেজা। 

ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন জাডেজা। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিংহ, ইশান্ত শর্মা ও জাহির খান। এদিনের এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন জাডেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তিনশো উইকেট ও তিন হাজারের বেশি রান ঝুলিতে পুড়েছেন বাঁহাতি। তাঁর আগে শুধু রয়েছেন কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে অবশ্য অনেকেই এমন নজির গড়েছেন। ইয়ান বথাম, শেন ওয়ার্ন, ইমরান খান, স্টুয়ার্ট ব্রড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, শন পোলক ও চামিন্ডা ভাস এই তালিকায় রয়েছেন। 

জাডেজা বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন জাডেজা। তাঁর আগে রয়েছেন ইয়ান বথাম। তিনি ৭২ টেস্ট খেলে এই নজির গড়েছিলেন। এখনও পর্যন্ত ৭৪ টেস্ট খেলে জাডেজার সংগ্রহ ৩১২২ রান। চারটি শতরান ও ২১টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বল হাতে ১৩ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন এক ইনিংসে। 

শনিবার ও রবিবার একটি বলও খেলা সম্ভব হয়নি গ্রিনপার্কে। এদিন যদিও নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। ১০৭/৩ থেকে ব্যাটিং শুরু করেছিলেন বাংলাদেশের ২ ব্যাটার মোমিনুল হক ও মুশফিকুর রহিম। এদিনের প্রথম ওভার বল করেন আকাশ দীপ। বুমরাকে দ্বিতীয় ওভারে নিয়ে আসেন রোহিত। আর দিনের প্রথম ধাক্কাটাও দেন বুমরাই। মুশফিকুর ১১ রানের মাথায় ভারতের সেরা পেসারের শিকার হয়ে ফিরে যান। বোল্ড হয়ে যান তিনি। ১৩ রান করে ফিরে যান লিটন দাসও। তাঁকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। শাকিবও রান পাননি। মাত্র ৯ রান করে আউট হন তিনি। এরপর বেশিক্ষণ আর বাংলাদেশ টিকে থাকতে পারেনি। ১০৭ রানে অপরাজিত থেকে যান মোমিনুল। বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হয়ে যায়। ৩ উইকেট নেন বুমরা। ২ টো করে উইকেট পান অশ্বিন, সিরাজ, আকাশ দীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget